Logo
Logo
×

Advertisement

বিনোদন

ট্রেন্ডিংয়ে তটিনীর তিন নাটক

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ এপ্রিল ২০২৫, ১০:৪২ পিএম

ট্রেন্ডিংয়ে তটিনীর তিন নাটক

Advertisement

ঈদের আগের দিন থেকেই টেলিভিশনের পাশাপাশি ওটিটি প্লাটফর্মসহ বিভিন্ন ইউটিউব চ্যানেলে দর্শক দেখছেন ঈদের অনুষ্ঠান। এগুলোর মধ্যে দর্শকের প্রথম পছন্দে রয়েছে নাটক। ঈদে উপলক্ষে যে নাটকগুলো প্রকাশ করা হয়েছে, ঈদের দুই সপ্তাহ পরও সেগুলো উপভোগ করছেন দর্শক। ঈদ নাটক গুলোর মধ্যে বর্তমানে ট্রেন্ডিংয়ে থাকা পাঁচ নাটকের মধ্যে তিনটি হচ্ছে অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনীর। 

ঈদে একাধিক নাটকে অভিনয় করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় এ অভিনেত্রী। রোমান্টিক ঘরানার গল্পের পাশাপাশি এবার পারিবারিক গল্প নিয়েও হাজির হয়েছেন তিনি। যা দাগ কেটেছে দর্শক মনে। ট্রেন্ডিংয়ে থাকা তটিনী অভিনীত তিন নাটকগুলো হচ্ছে, মহিদুল মহিমের পরিচালনায় ‘হৃদয়ের এক কোণে’। এটি সুলতান এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে প্রকাশ হয় ৪ এপ্রিল। এতে ফারহান আহমেদ জোভানের বিপরীতে অভিনয় করেছেন তটিনী। 

পারিবারিক গল্পের নাটক ‘তোমাদের গল্প’। ৩১ মার্চ এটি সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে প্রকাশ করা হয়। এখানেও জোভানের সঙ্গেই জুটি গড়েছেন এ অভিনেত্রী। পরিচালনা করেছেন মোস্তফা কামাল রাজ। 

অন্যটি হচ্ছে ‘মন দিওয়ানা’। ঈদের একদিন পর সিএমভির ইউটিউব চ্যানেলে মুক্তি পাওয়া রোমান্টিক গল্পের এ নাটকটিও বেশ সাড়া ফেলেছেন। হাসিব হোসেইন রাখি পরিচালিত এ নাটকে তৌসিফ মাহবুব ও তটিনী রসায়ন মুগ্ধ করেছেন দর্শকদের। 

Advertisement

তানজিম সাইয়ারা তটিনী

Advertisement

আরও পড়ুন

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

বাংলাদেশি সিনেমায় বলিউডের মুকেশ ঋষি

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকার

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম