Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ভিন্নধর্মে বিয়ের কারণে কটাক্ষ ধেয়ে আসে, জবাবে যা বললেন সোহা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৫ পিএম

ভিন্নধর্মে বিয়ের কারণে কটাক্ষ ধেয়ে আসে, জবাবে যা বললেন সোহা

Advertisement

ঘটনা ২০০৯ সালের। ‘ঢুন্ডতে রেহ যাওগে’ সিনেমায় অভিনয় করার সময় থেকে প্রেম শুরু বলিউড অভিনেত্রী সোহা আলি খান ও অভিনেতা কুনাল খেমুর। ২০১৫ সালে গাঁটছড়া বাঁধেন এ জুটি। 

১০ বছর সুখে সংসার করছেন অভিনেত্রী সোহা ও কুনাল। কন্যাসন্তানের বাবা-মা তারা। কিন্তু একসময় এই সম্পর্ক তৈরি করতে বহু কাঠখড় পোড়াতে হয়েছিল তাদের।  দীপাবলি ও হোলি উদযাপনে কুনালের সঙ্গে যোগ দেন সোহা আলি। সেসব ছবিও সামাজিক মাধ্যমে শেয়ার করে নেন অভিনেত্রী, যা নিয়ে কটাক্ষের শিকার হতে হয় সোহাকে। ভিন্নধর্মে বিয়ের জন্য কটাক্ষ ধেয়ে আসে নেটিজেনদের দিক থেকে। সম্প্রতি এক সাক্ষাৎকারে সে বিষয়ে কথা বললেন অভিনেত্রী।

মুসলিম হিসেবে তিনি কতটা ভালো এবং রমজানের সময় রোজা রাখেন কিনা— এসব প্রশ্ন ধেয়ে আসে তার দিকে। তবে এসব মন্তব্য কোনো প্রভাব ফেলে না সোহার ওপরে। অভিনেত্রী বলেন, আমার গায়ের চামড়া মোটা হয়ে গেছে। কিছু যায়-আসে না। 

তিনি বলেন, কিন্তু একটা জিনিস দেখে আমি অবাক হয়ে যাই। কিছু পোস্ট করলেই লোকজন আমার ধর্ম নিয়ে কথা বলতে শুরু করে দেন। তার কারণ— আমি একজন হিন্দুকে বিয়ে করেছি। আমার মায়েরও হিন্দু পদবি। তিনি একজন মুসলিম পুরুষকে বিয়ে করেছিলেন।

সোহা বলেন, দীপাবলিতে আমি কিছু পোস্ট করলেই ওরা প্রশ্ন করেন— আপনি কেমন মুসলিম? রমজানে কয়টা রোজা রাখেন? তবে এসবে আমার কিছু যায়-আসে না। তবে আমি সবই লক্ষ করি।

Advertisement

সোহা বিয়ে কটাক্ষ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম