Logo
Logo
×

Advertisement

বিনোদন

আসছে ‘নো এন্ট্রি ২’, থাকছেন তামান্না ভাটিয়া

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ এপ্রিল ২০২৫, ০৭:৫৮ পিএম

আসছে ‘নো এন্ট্রি ২’, থাকছেন তামান্না ভাটিয়া

Advertisement

জনপ্রিয় রোমান্টিক-কমেডি ঘরানার সিনেমা ‘নো এন্ট্রি’র সিক্যুয়েল নিয়ে অনেকদিন ধরেই গুঞ্জন চলছিল। অবশেষে সেই গুঞ্জনের অবসান ঘটিয়ে সিনেমার প্রযোজক ও পরিচালক নিশ্চিত করলেন—আসছে ‘নো এন্ট্রি ২’।

এই সিক্যুয়েলে প্রধান নারী চরিত্রে দেখা যাবে তামান্না ভাটিয়াকে। শোনা যাচ্ছে, তার চরিত্রটি হবে আগের সিনেমার বিপাশা বসুর চরিত্রের আধুনিক সংস্করণ। 

এছাড়া আরেকটি গুরুত্বপূর্ণ নারী চরিত্রে অভিনয়ের জন্য অদিতি রাও হায়দারির সঙ্গে আলোচনা চলছে। যদিও এখনো তার বিষয়টি চূড়ান্ত হয়নি।

পুরুষ চরিত্রে সিনেমাতে থাকছেন বরুণ ধাওয়ান, দিলজিৎ দোসাঞ্জ ও অর্জুন কাপুর—তিনজনেই এই ঘরানার কমেডিতে দুর্দান্ত পারফরমার হিসেবে পরিচিত।

প্রযোজক বনি কাপুর জানিয়েছেন, ‘আমি অনেকদিন চেয়েছিলাম আগের কাস্টকে নিয়েই আবার কাজ করতে, কিন্তু তাদের ব্যস্ততা ও ব্যক্তিগত কারণে তা সম্ভব হয়নি। তাই একেবারে নতুন চমক নিয়ে আসছে ‘নো এন্ট্রি ২’।’

তার দাবি, নতুন গল্প শুনে অনেকেই বলেছেন—এই সিক্যুয়েল আগের সিনেমাকেও ছাড়িয়ে যাবে। থাকছে হাস্যরস, টুইস্ট আর চমৎকার সব ‘মশলা’।

জানা গেছে, সিনেমার শুটিং শুরু হবে এই বছরের জুন-জুলাই মাসে। আর মুক্তির লক্ষ্যে রাখা হয়েছে দীপাবলি—২৬ অক্টোবর ২০২৫।

Advertisement

বলিউড সিনেমা তামান্না ভাটিয়া

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম