Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

নতুন রোমাঞ্চ নিয়ে আগামী মাসে নেটফ্লিক্সে ‘লাভ, ডেথ + রোবটস’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১১:৫২ এএম

নতুন রোমাঞ্চ নিয়ে আগামী মাসে নেটফ্লিক্সে ‘লাভ, ডেথ + রোবটস’

Advertisement

নেটফ্লিক্সের জনপ্রিয় অ্যানিমেটেড সিরিজ ‘লাভ, ডেথ + রোবটস’ চতুর্থ সিজন নিয়ে আবারও ফিরছে। আগামী ১৫ মে মুক্তি পাচ্ছে এই মৌসুম। যেখানে থাকছে নতুন ১০টি অ্যানিমেটেড শর্ট ফিল্ম।  

সম্প্রতি প্রকাশিত ট্রেলারে দেখা গেছে আসন্ন সিজনের ঝলক। এবারের পর্বগুলোতেও থাকছে সিরিজটির চেনা ঘরানার সাহসী ভিজ্যুয়াল, বৈচিত্র্যময় গল্প এবং ভিন্নধর্মী চরিত্র। দর্শক দেখতে পাবেন ডাইনোসর গ্ল্যাডিয়েটর, ভবিষ্যদ্রষ্টা বিড়াল আর পাপেট রকস্টারদের মতো অভিনব চরিত্র।  

এই সিজন প্রযোজনা করেছেন ‘ডেডপুল’-এর টিম মিলার এবং ‘মাইন্ডহান্টার’-এর ডেভিড ফিঞ্চার। সুপারভাইজিং ডিরেক্টর হিসেবে আছেন ‘কুং ফু পান্ডা ২’-খ্যাত জেনিফার ইউ নেলসন।  

২০১৯ সালে যাত্রা শুরুর পর থেকেই সিরিজটি দর্শকদের মধ্যে তুমুল জনপ্রিয়তা পেয়েছে। এ পর্যন্ত ১৫টি এমি অ্যাওয়ার্ডের মনোনয়ন থেকে ১৩টিতেই জয় পেয়েছে, যার মধ্যে সর্বশেষ ‘জিবারো’ এর জন্য পুরস্কার জিতেছে।  

সিরিজটিতে বরাবরই উচ্চমানের অ্যানিমেশন এবং বুদ্ধিদীপ্ত গল্পের সঙ্গে ভয়, বিজ্ঞান কল্পকাহিনি আর হাস্যরসের চমৎকার মিশেল দেখা গেছে। এতে কাজ করেছেন হলিউডের অনেক পরিচিত কণ্ঠস্বরও। আগের মৌসুমে ছিলেন মেরি এলিজাবেথ উইনস্টেড এবং জোয়েল ম্যাকহেলের মতো তারকারা।

Advertisement

লাভ ডেথ রোবটস নেটফ্লিক্স

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম