Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেয়ে নাইসার প্রেম নিয়ে যে গোপন কথা জানালেন কাজল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০১:৪১ পিএম

মেয়ে নাইসার প্রেম নিয়ে যে গোপন কথা জানালেন কাজল

Advertisement

বলিউডে এখনো পা রাখেননি অভিনেত্রী কাজলকন্যা নাইসা দেবগন। কিন্তু তার ব্যক্তিগত জীবন প্রায়ই চর্চায় উঠে আসে। প্রায়ই বন্ধুদের সঙ্গে মুম্বাইয়ের রেস্তোরাঁ থেকে নৈশভোজ সেরে বেরোতে দেখা যায় নাইসাকে। সেসব ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে মুহূর্তেই। কিছু ভিডিওতে তাকে মাদকাসক্ত হিসেবেও দেখা গেছে বলে দাবি নেটিজেনদের। এবার মেয়েকে নিয়ে যে কথা বললেন কাজল।

অভিনেত্রী বলেন, প্রেমের বিষয়ে পরামর্শ নিতে কন্যা তার কাছেই আসেন। বাবার সামনে প্রেম নিয়ে আলোচনা করার সাহস নেই নাইসার। কন্যার প্রেমের কথা শুনলে নাকি হাতে বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকবেন অজয়। 

সম্প্রতি একটি গণমাধ্যমের সাক্ষাৎকারে কাজলকে প্রশ্ন করা হয়েছিল— প্রেম-ভালোবাসার বিষয়ে ছেলেমেয়েরা কার সঙ্গে কথা বলতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? উত্তরে কাজল বলেছিলেন—আমি নিশ্চিত, নাইসা কখনই ওর বাবার কাছে প্রেমিক বা প্রেম নিয়ে কোনো কথা বলতে যাবে না। এসব শুনলে হয়তো অজয় হাতে বন্দুক তুলে নিয়ে প্রশ্ন করবে— ‘ছেলেটা কোথায়? এখনই ছেলেটাকে সামনে নিয়ে এসো’। এই ভেবেই বাবাকে নিজের প্রেম-জীবনের কথা বলার সাহস পান না নাইসা।

তবে ছেলে যুগ আবার বাবার সঙ্গে বেশি স্বচ্ছন্দ। অজয় এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, ছেলে তার সঙ্গেই প্রেমসংক্রান্ত সব বিষয় নিয়ে আলোচনা করে। যুগের বয়স এখন ১৪ পেরিয়েছে। কিশোর বয়সের প্রেম নিয়ে কোন কথা বলে সে?—এমন প্রশ্নের উত্তরে অজয় বলেছিলেন— হ্যাঁ, ও আমার সঙ্গে সব আলোচনা করে। আমরা পরস্পরের সঙ্গে খুব খোলামেলা থাকি।

উল্লেখ্য, কাজল এখন তার পরবর্তী সিনেমা ‘মা’ নিয়ে ব্যস্ত। এই ভৌতিক সিনেমায় কড়া মায়ের চরিত্রে দেখা যাবে অভিনেত্রীকে। অন্যদিকে অজয় দেবগন ব্যস্ত ‘রেড ২’ সিনেমা নিয়ে।

Advertisement

কাজল নাইসা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম