Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অভিনয়শিল্পী সংঘের নতুন সভাপতি আজাদ, সম্পাদক রাশেদ অপু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ০৯:১৯ পিএম

অভিনয়শিল্পী সংঘের নতুন সভাপতি আজাদ, সম্পাদক রাশেদ অপু

Advertisement

টেলিভিশন নাটকের অভিনয়শিল্পীদের সংগঠন অভিনয়শিল্পী সংঘের (২০২৫-২০২৮ মেয়াদ)-এর নির্বাচনে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন অভিনেতা আজাদ আবুল কালাম এবং সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন রাশেদ মামুন অপু।

শনিবার (১৯ এপ্রিল) রাত ৮টা ৪০ মিনিটে নির্বাচন কমিশনার নরেশ ভূঁইয়া ও ফারুক আহমেদ ফলাফল ঘোষণা করেন।

শনিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।  এবারের নির্বাচনে ২১টি পদে লড়েছেন মোট ৪০ জন প্রার্থী। এ ছাড়া আপিল বোর্ডে থাকবেন প্রবীণ অভিনয়শিল্পী মামুনুর রশীদ, আবুল হায়াত এবং দিলারা জামান।

২০২৫-২০২৮ মেয়াদে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন নির্বাচিত হয়েছেন আজিজুল হাকিম, মো.ইকবাল বাবু ও শামস সুমন। যুগ্ম-সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন সুজাত শিমুল ও রাজিব সালেহীন। সাংগঠনিক সম্পাদক পদে বিজয়ী হয়েছেন মাসুদ রানা মিঠু। 

পরাজিত প্রার্থীরা আগামী ২৪ ঘন্টার মধ্যে এই ফলাফলের বিপক্ষে আপিল করতে পারবেন। তারপর চূড়ান্ত ফলাফল ঘোষণা হবে ২২ এপ্রিল।

এবারের নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ৬৯৯ জন। এই নির্বাচনে ২১টি পদের মধ্যে ২টি পদে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। বাকি ১৯টি পদের জন্য জোর প্রতিদ্বন্দ্বিতা চলেছে।

সভাপতি পদে লড়ছেন অভিনেতা আজাদ আবুল কালাম ও আব্দুল্লাহ রানা। সহ সভাপতি প্রার্থী ছয়জন। তারা হলেন- আশরাফ টুলু, মো. ইকবাল বাবু, এস এম আশরাফুল আলম, এহসানুর রহমান, আজিজুল হাকিম, শামস সুমন।

সাধারণ সম্পাদক পদে অভিনেতা শাহেদ শরীফ খান এবং অভিনেতা রাশেদ মামুন অপু প্রতিদ্বন্দ্বিতা করছেন। 

উল্লেখ্য, বর্তমান কমিটিতে সভাপতি হিসেবে রয়েছেন আহসান হাবিব নাসিম এবং সাধারণ সম্পাদক হিসেবে আছেন রওনক হাসান। তবে তারা দুজনই এবারের নির্বাচনে অংশ নেননি।

Advertisement

অভিনয়শিল্পী সংঘ আজাদ আবুল কালাম রাশেদ মামুন অপু

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম