Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘দাগি’ দেখতে গিয়ে নিশো ভক্তদের কাণ্ড

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৫, ১০:৫৫ পিএম

‘দাগি’ দেখতে গিয়ে নিশো ভক্তদের কাণ্ড

Advertisement

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা আফরান নিশো দ্বিতীয়বারের মতো বড় পর্দায় হাজির হয়েছেন ‘দাগি’ সিনেমার মাধ্যমে। এবারের ঈদে সিনেমাটি দেশের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। প্রথম সিনেমার মতো দ্বিতীয় সিনেমাতেও দর্শকদের হৃদয় জয় করে নিয়েছেন নিশো।

মুক্তির তিন সপ্তাহ পার হলেও সিনেমাটি ঘিরে দর্শকদের উচ্ছ্বাস এখনো কমেনি। এবার এক অভিনব ঘটনা ঘটেছে—শতাধিক ভক্ত ‘৭৮৬’ লেখা দাগি আসামির পোশাক পরে সিনেমা দেখতে হাজির হন প্রেক্ষাগৃহে। এতে স্পষ্ট, প্রিয় নায়ক নিশোর প্রতি তাদের ভালোবাসা কতটা গভীর।

প্রযোজনা প্রতিষ্ঠানের সূত্রে জানা গেছে, শনিবার বিকালে মহাখালীর এসকেএস টাওয়ারের স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে সিনেমাটি উপভোগ করেন ১০০ জনের বেশি নিশো ভক্ত। সকলেই ‘দাগি’ সিনেমার থিম অনুসারে ‘৭৮৬’ লেখা পোশাক পরে আসেন, যা ছিল চোখে পড়ার মতো এক অভিজ্ঞতা।

শিহাব শাহীন পরিচালিত এই সিনেমায় আফরান নিশোর বিপরীতে অভিনয় করেছেন তমা মির্জা। আরও আছেন সুনেরাহ বিনতে কামাল, শহীদুজ্জামান সেলিম, গাজী রাকায়েত, মিলি বাশার ও রাশেদ মামুন অপু।

সিনেমাটি প্রযোজনা করেছে এসভিএফ আলফা আই এন্টারটেইনমেন্ট লিমিটেড এবং সহ-প্রযোজক হিসেবে ছিল ওটিটি প্ল্যাটফর্ম চরকি।

Advertisement

আফরান নিশো দাগি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম