Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

এবার সিনেমায় ইমনের নায়িকা দীঘি

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ০৬:০৯ পিএম

এবার সিনেমায় ইমনের নায়িকা দীঘি

Advertisement

জনপ্রিয় অভিনেতা মামনুন ইমন ও অভিনেত্রী প্রার্থনা ফারদিন দীঘি একসঙ্গে অনেক কাজই করেছেন। কিন্তু তাদের কখনো একসঙ্গে সিনেমায় দেখা যায়নি। দুই প্রজন্মের দুই তারকা এবার জুটি হয়ে প্রথমবারের মতো রুপালি পর্দায় আসতে চলেছেন। এবার তাদের দেখা যাবে সরকারি অনুদানে নির্মিত ‘দেনাপাওনা’ সিনেমায়।

এ সিনেমার চিত্রনাট্য লিখেছেন মিরন মহিউদ্দিন। ইমন ও দীঘির পাশাপাশি সিনেমাটিতে আরও অভিনয় করবেন মাহমুদুল ইসলাম মিঠু, অনন্ত হিরা, ইরা শিকদার, তানিন সুবাহ, সুমনা সোমা, রিপা, অভি, সাব্বিরসহ আরও অনেকে।

বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ছোটগল্প ‘দেনাপাওনা’ অবলম্বনে সিনেমাটি পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। তিনি আগেই জানিয়েছিলেন, নিরুপমা চরিত্রে অভিনয় করবেন সুব্রতকন্যা দীঘি। এবার যুক্ত হলেন অভিনেতা ইমন। পরিচালক বলেন, সবকিছু ঠিক থাকলে আগামী মাসে সিনেমাটির শুটিং শুরু করবেন তিনি।

‘দেনাপাওনা’ সিনেমায় ইমনকে দেখা যাবে কলকাতায় কর্মরত এক ম্যাজিস্ট্রেটের ভূমিকায়, যিনি জমিদার পরিবারের সন্তান। গ্রামের মধ্যবিত্ত পরিবারের মেয়ে নিরুপমার সঙ্গে তার বিয়ে ঠিক হয়। তবে পণ দিতে না পারায় নিরুপমার বাবা আত্মহত্যা করে। এরপরই গল্পের মোড় নেয় করুণ পরিণতির দিকে।

এ সিনেমা প্রসঙ্গে অভিনেতা ইমন বলেন, রবীন্দ্রনাথের এই গল্পটি অনেক জনপ্রিয় এবং বহুল পঠিত। এ জন্য চ্যালেঞ্জটা বেশি। মানুষ চরিত্রগুলোর খুঁটিনাটি জানেন। সেগুলো সিনেমার পর্দায় সঠিকভাবে তুলে ধরতে হবে। পরিচালকের নির্দেশনা অনুযায়ী আমরা চেষ্টা করব।

Advertisement

অভিনেতা মামনুন ইমন প্রার্থনা ফারদিন দীঘি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম