Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মেয়ে দেখে হাসলেই একটা প্রাণ চলে যাবে, প্রশ্ন ওমর সানির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৫, ১০:৪৭ পিএম

মেয়ে দেখে হাসলেই একটা প্রাণ চলে যাবে, প্রশ্ন ওমর সানির

Advertisement

রাজধানীর বনানীতে বেসরকারি প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে হামলায় নিহত হন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ছাত্র জাহিদুল ইসলাম পারভেজ। তিনি ওই বিশ্ববিদ্যালয়ের টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের ২২৩ ব্যাচের ছাত্র। ২৩ বছর বয়সী এই শিক্ষার্থীর বাড়ি ময়মনসিংহে। শনিবার রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন।

বিষয়টি ফেসবুকে ছড়িয়ে পড়তেই ভাইরাল হয়েছে। নানা পোস্টে বলা হচ্ছে, বহিরাগত দুই মেয়েকে দেখে হাসাহাসি করেছিলেন পারভেজ ও তার কিছু বন্ধু। সেই দুই মেয়ের অভিযোগের পরিপ্রেক্ষিতেই তাদের ওপর চালানো হয় হামলা। নেটিজেনরা শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজের ওপর এমন নৃশংস হামলার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন।

এ নিয়ে মুখ খুলেছেন ঢাকাই সিনেমার অভিনেতা ওমর সানি। তিনি এ ঘটনায় জড়িতদের প্রকাশ্যে শাস্তি দাবি করেন রাষ্ট্রের কাছে। এই তারকা ছোট এক স্ট্যাটাসে লিখেছেন, মেয়ে দেখে কেউ হাসল আর কেউ কাঁদল এতে করে একটা প্রাণ চলে যাবে! রাষ্ট্র মেয়ে দুটার অ্যারেস্টের ছবি দেখান, যারা মার্ডার করেছেন তাদের ছবি দেখান। প্রকাশ্যে ফাঁসির ব্যবস্থা করেন। মানুষ দেখে আবার হাসাহাসি করুক অসুবিধা নাই।

তিনি আরও লিখেছেন, রাষ্ট্রের ওপর কনফিডেন্স আছে অপেক্ষায় থাকলাম।

এদিকে শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। শনিবার রাতে নিহতের মামাতো ভাই হুমায়ুন কবীর বাদী হয়ে বনানী থানায় হত্যা মামলা করেন। মামলায় প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শিক্ষার্থী ও বহিরাগতসহ আটজনের নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাত আরও ২০ থেকে ৩০ জনকে আসামি করা হয়েছে।

বনানী থানার ওসি রাসেল সারোয়ার এ ঘটনা নিয়ে গণমাধ্যমে বলেন, বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রাইম এশিয়ার শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ (২৩) নিহতের ঘটনায় হত্যা মামলা হয়েছে। সিসিটিভি ফুটেজ সংগ্রহ ও বিশ্লেষণ করে মামলার আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

Advertisement

রাজধানী বনানী প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয় হামলা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম