Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পরিত্যক্ত শিশুকন্যাকে যেভাবে উদ্ধার করলেন দিশা পাটানির বোন খুশবু

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:০৬ পিএম

পরিত্যক্ত শিশুকন্যাকে যেভাবে উদ্ধার করলেন দিশা পাটানির বোন খুশবু

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউড অভিনেত্রী দিশা পাটানির বোন খুশবু পাটানির এখন জয়জয়কার নেটপাড়ায়। তিনি পেশায় অভিনেত্রী নন, কিন্তু সামাজিক মাধ্যমে মুহূর্তে তিনি পেলেন সত্যিকারের হিরোইনের তকমা। খুশবুর একটি পোস্ট করা ভিডিও ছড়িয়ে পড়তেই তাকে কুর্নিশ জানিয়েছেন অনুরাগীরা। কিন্তু কী এমন করেছেন যে তার প্রশংসায় পঞ্চমুখ সবাই?

বরেলিতে তার বাড়ির কাছেই এক পরিত্যক্ত শিশুকন্যাকে উদ্ধার করেছেন দিশার বোন খুশবু। সেই মুহূর্তের ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল। অবশ্য খুশবু নিজেই সেই ভিডিও শেয়ার করে নিয়েছিলেন। সেই ভিডিওতে দেখা যাচ্ছে— একটি ভাঙাচোরা বাড়িতে একটি শিশুকন্যা পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। অসহায় অবস্থায় শিশুটি কাঁদছে। খুশবু শিশুকন্যাকে দেখেই কোলে তুলে তার গায়ের ধুলো ঝেড়ে দেন। ভিডিওতে খুশবুকে বলতে শোনা যায়, কিছু হবে না, সোনা বাচ্চা। তুমি এখন নিরাপদে আছ।

এর পরেই খুশবু বলেন, আপনারা যদি বরেলির বাসিন্দা হয়ে থাকেন এবং এই শিশুটি যদি আপনার হয়ে থাকে, তা হলে যোগাযোগ করুন। তিনি আরও বলেন, কীভাবে একটা বাচ্চাকে ফেলে গেছেন। এই বাবা-মায়েদের দেখলে লজ্জা হয়।

শিশুটিকে উদ্ধার করার পর তার দুধ খাওয়া ও চিকিৎসার ব্যবস্থা করেন খুশবু। শিশুটিকে পুলিশ এসে নিয়ে যায়। খুশবু ভিডিওতে লিখেছেন— দেশের শিশুকন্যাদের রক্ষা করুন। কত দিন এসব চলবে? এই শিশুটি যাতে ভালো থাকে, সেই ব্যবস্থা আমি করেই ছাড়ব।

খুশবু আরও জানান, বাড়ির পাশ থেকে শিশুকন্যার কান্নার আওয়াজ প্রথম পান তার মা। এরপরেই দেরি না করে ছুটে গিয়েছিলেন খুশবু। এই ভিডিও দেখে অনুরাগীরা বলছেন— ঈশ্বর ওর মঙ্গল করুন। একেই বলে আসল হিরোইন। একজন আদর্শ সৈনিকের মতোই কাজ করেছেন তিনি।

Advertisement

দিশা পাটানি খুশবু পাটানি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম