Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কঙ্গনার ইমারজেন্সিকেও ছাপিয়ে গেল ‘কেশরী চ্যাপ্টার-২’!

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১২:৪৭ পিএম

কঙ্গনার ইমারজেন্সিকেও ছাপিয়ে গেল ‘কেশরী চ্যাপ্টার-২’!

ছবি: সংগৃহীত

Advertisement

ঔপনিবেশিক ভারতবর্ষে ইংরেজদের দ্বারা সংগঠিত জালিয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের অজানা তথ্যের ওপর নির্মিত বলিউড সিনেমা কেশরী চ্যাপ্টার-২ বক্স অফিসে ব্যাপক সাড়া ফেলেছে।

সিনেমাটি সমালোচক থেকে দর্শক, মোটের ওপর বেশ ভালোই প্রতিক্রিয়া পেয়েছে। দুদিনে বিশ্বজুড়ে কত আয় করল অক্ষয় কুমার অভিনীত কেশরী চ্যাপ্টার-২?

কেশরী চ্যাপ্টার-২ ছবিটি ভারতীয় বক্স অফিসে প্রথম দুই দিন মোট ১৭ কোটি ৫০ লাখ টাকার ব্যবসা করেছে। এমনটাই সচনিল্কের পক্ষ থেকে প্রকাশ্যে আনা একটি রিপোর্টে জানানো হয়েছে। 

অন্যদিকে এই সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, ভারতের বাইরে দুই দিনে ১ মিলিয়ন ডলার অর্থাৎ ৯ কোটি টাকার মতো ব্যবসা করেছে। ফলে ভারত এবং দেশের বাইরে মোট ব্যবসার অঙ্ক মিলিয়ে দুই দিনে বক্স অফিসে ‘কেশরী চ্যাপ্টার-২’ ৩০ কোটি টাকা আয় করেছে। এখনই বক্স অফিসে ‘কেশরী চ্যাপ্টার ২’ যেভাবে প্রভাব দেখাচ্ছে তাতে মনে করা হচ্ছে এই সপ্তাহের শেষেই ছবিটি ১০০ কোটির ক্লাবে প্রবেশ করে যাবে।

প্রসঙ্গত দুই দিনের মাথায় চলতি বছরে এখনো পর্যন্ত যতগুলো হিন্দি ছবি মুক্তি পেয়েছে সেগুলোর মধ্যে ব্যবসার নিরিখে সাত নম্বরে আছে ‘কেশরী চ্যাপ্টার-২। এটি মাত্র দুইদিনেই কঙ্গনা রানাওয়াতের ইমারজেন্সির লাইফটাইম আয় ছাপিয়ে গেল। ছাপিয়ে গিয়েছে সোনু সুদের ফতেহ ছবিটির আয়কেও। জন আব্রাহামের ডিপ্লোম্যাট এবং শাহিদ কাপুরের দেবাকে সোমবার ছাপিয়ে যাবে বলেই মনে করা হচ্ছে। যদি এই দাপট বজায় রাখে ‘কেশরী চ্যাপ্টার-২’ তবে এটি জাট ছবিটির বক্স অফিসে কালেকশনকেও ছাপিয়ে যেতে পারে। 

তবে সিকান্দার বা ছাবার বক্স অফিসে কালেকশনকে পিছনে ফেলা একটু চাপের হবে অক্ষয়ের ছবির ক্ষেত্রে।

‘কেশরী চ্যাপ্টার-২’ ছবিটিতে মুখ্য ভূমিকায় আছেন অক্ষয় কুমার, আর মাধবন, অনন্যা পান্ডে। এটি চলতি বছরের অন্যতম প্রতীক্ষিত ছবি। কেশরী-২ ছবিটিতে উঠে এসেছে ১৯১৯ সালে ঘটে যাওয়া জালিওয়ানওয়ালা বাগ হত্যাকাণ্ডের অজানা ঘটনার কথা। মুক্তি পাওয়ার পর এই ছবিটি মিশ্র প্রতিক্রিয়া পেয়েছে দর্শকদের থেকে। এই ছবিটির পরিচালনা করেছেন করণ সিং ত্যাগী। এই ঐতিহাসিক কোর্টরুম ড্রামার হাত ধরে তিনি পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করলেন। ছবিটির প্রযোজনা করেছে ধর্মা প্রোডাকশন, লিও মিডিয়া কালেকটিভ এবং কেপ অব গুড ফিল্মস।

Advertisement

বলিউড কেশরী চ্যাপ্টার-২ অক্ষয় কুমার

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম