Logo
Logo
×

Advertisement

বিনোদন

সিনেমা হলে নিজের ছবি ‘বরবাদ’ দেখলেন শাকিব খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ এপ্রিল ২০২৫, ১০:০৪ পিএম

সিনেমা হলে নিজের ছবি ‘বরবাদ’ দেখলেন শাকিব খান

Advertisement

সিনেমা হলে গিয়ে নিজেই নিজের ছবি বরবাদ দেখলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। সোমবার এয়ারপোর্ট সংলগ্ন স্টার সিনেপ্লেক্সে সিনেমাটির বিশেষ প্রিমিয়ার শোতে এসেছিলেন বাংলাদেশের এই জনপ্রিয় অভিনেতা।

শাকিব খান বলেন, 'এত মানুষের ভালোবাসায় আমি মুগ্ধ। দর্শক সিনেমাটার জন্য এত ভালোবাসা দিচ্ছে যা সত্যি অতুলনীয়। নতুন ছবির শুটিংয়ের কারণে সময় করতে পারিনি। আজ অবশেষে আসতে পারলাম।'

এদিন শাকিব খানের সঙ্গে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিনেমার প্রযোজক শাহরিন আক্তার সুমি, কণ্ঠশিল্পী কোনাল, ইন্তেখাব দিনার, বিজরী বরকতউল্লাহ,পরিচালক শিহাব শাহীন, দিঘী, সুনেরাহ বিনতে কামাল, ইমনসহ অনেকেই।

মেহেদি হাসান হৃদয় পরিচালিত 'বরবাদ' সিনেমায় শাকিব খানের বিপরীতে নায়িকা হিসেবে আছেন কলকাতার ইধিকা পাল।

দর্শকনন্দিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, মামুনুর রশীদ, ফজলুর রহমান বাবু ও যীশু সেনগুপ্ত।

এছাড়া, আইটেম গানে পারফর্ম করেছেন ভারতের অভিনেত্রী নুসরাত জাহান।

Advertisement

শাকিব খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম