Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

ক্যারিয়ারের উজ্জ্বল সময় আমিশাকে কেন অবসরের পরামর্শ দিয়েছিলেন বানশালি?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২২ এপ্রিল ২০২৫, ০৯:২৬ এএম

ক্যারিয়ারের উজ্জ্বল সময় আমিশাকে কেন অবসরের পরামর্শ দিয়েছিলেন বানশালি?

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের একসময়ের ব্যস্ত এবং জনপ্রিয় অভিনেত্রী আমিশা প্যাটেল। ক্যারিয়ারের উজ্জ্বল সময়েই তাকে অবসর নেওয়ার পরামর্শ দিয়েছিলেন জনপ্রিয় নির্মাতা সঞ্জয়লীল বানশালি। তাও আবার ২২ বছর আগে! ২০০১ সালে মুক্তি পায় আমিশা অভিনীত ‘গদর: এক প্রেম কথা’। সিনেমাটি বক্স অফিসে সুপারহিট হয়। 

ওই সময় আমিশা অভিনীত আরও একটি সিনেমা সুপারহিট হয় এবং অভিনেত্রী জনপ্রিয়তাও ছিল তখন আকাশচুম্বী। আর ঠিক সেই সময়ই তাকে অভিনয় ছেড়ে অবসরে যাওয়ার পরামর্শ দিয়েছিলেন বানশালি! কিন্তু কেন?

সম্প্রতি এক সাক্ষাৎকারে সেটাই জানিয়েছেন আমিশা। তিনি বলেন, ‘তিনি (বানশালি) গদর: এক প্রেম কথা দেখার পর, আমার অভিনয়ের প্রশংসা করে একটি হৃদয়গ্রাহী চিঠি পাঠিয়েছিলেন। এরপর দেখা করে বলেছিলেন আমি যাতে অবসর নেই। কারণ, আমি যে দুটি সিনেমায় এমন সাফল্য অর্জন করেছি যা অনেক অভিনেতা জীবনে কখনো পাননি। এরপর আর কোনো ভালো সিনেমা হতে পারে না।’

আমিশা বলেন, ‘আমি আসলে বুঝতে পেরেছি উনি ঠিক কী বলছেন। আমার প্রতি দর্শকের ভালোবাসা যাবে আজীবন একরকম থাকে, এজন্যই তখন আমাকে অবসরের পরামর্শ দিয়েছিলেন তিনি।’ 

উল্লেখ্য, ‘গদর : এক প্রেম কথা’র ২২ বছর পর ২০২৩ সালে ‘গদর-২’ মুক্তি পায়, যেখানেও উপস্থিত ছিলেন আমিশা প্যাটেল।

Advertisement

বলিউড আমিশা প্যাটেল সঞ্জয়লীল বানশালি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম