Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রণবীর নিজের স্ত্রী নির্বাচনে কোন দিকটা মাথায় রেখেছিলেন, জানালেন অভিনেতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ০৭:৩৭ পিএম

রণবীর নিজের স্ত্রী নির্বাচনে কোন দিকটা মাথায় রেখেছিলেন, জানালেন অভিনেতা

Advertisement

জনপ্রিয় অভিনেতা রণবীর কাপুর একসময় বলিউডে ‘ক্যাসানোভা’ তকমা পেয়েছিলেন। বি-টাউনের একাধিক প্রথম সারির অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন তিনি।

অভিনয়ের পাশাপাশি বারবার প্রেমের সম্পর্কের কারণে শিরোনামে এসেছিলেন এ অভিনেতা। যদিও ২০২২ সালে অভিনেত্রী আলিয়া ভাটের সঙ্গে সাতপাকে বাঁধা পড়েন রণবীর কাপুর। 

এর মাস কয়েকের মধ্যে তাদের জীবনে আসে কন্যাসন্তান রাহা। এখন স্ত্রী ও কন্যাকে নিয়ে ঘোরতর সংসারী অভিনেতা। আলিয়া যে ভারতীয় সিনেমার এক গুরুত্বপূর্ণ অভিনেত্রী, তা নিজেও স্বীকার করে রণবীর কাপুর। বিয়ের অনেক বছর আগে এক সাক্ষাৎকারে অভিনেতা বলেছিলেন— তিনি বিয়ে করতে চান কোনো অভিনেত্রীকে। এর নেপথ্যে কারণও জানান তিনি।

এর আগে ২০১১ সালে ‘রকস্টার’ সিনেমা মুক্তির সময় অভিনেত্রী দীপিকা পাড়ুকোনের সঙ্গে তার সম্পর্কের গুঞ্জন ওঠে। সেই সময় এক সাক্ষাৎকারে রণবীর বলেন, বিয়ে করলে কোনো অভিনেত্রীকেই করবেন। তিনি বলেন, প্রেম যে কোনো সময় হতে পারে। কিন্তু আমার কোনো অভিনেত্রীর সঙ্গে বিয়ের সম্ভাবনাই বেশি। কারণ আমি যাদের সঙ্গে দেখা করি এবং যোগাযোগ করি, তারা সবাই সিনেমা জগতের। 

অভিনেতা বলেন, সিনেমাই আমাদের জগৎ এবং অভিনেতা-অভিনেত্রীদের একে অপরের সঙ্গে বিয়ে করার এটাই অন্যতম প্রধান কারণ। সাধারণত সিনেমার বাইরে আমাদের বাস্তবজীবন থাকে না। 

Advertisement

রণবীর কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম