Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাবার ভয়ে বাড়ি থেকে পালান এই অভিনেতা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২৫, ১০:৩৩ পিএম

বাবার ভয়ে বাড়ি থেকে পালান এই অভিনেতা

Advertisement

ভারতীয় চলচ্চিত্রে ক্যারিয়ার গড়া সহজ ছিল না মনোজ বাজপেয়ীর জন্য। ভারতীয় হিন্দি চলচ্চিত্রে কাজ করার পাশাপাশি তেলুগু ও তামিল চলচ্চিত্রেও কাজ করেছেন তিনি। তিনবার ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও চারবার ফিল্মফে পুরস্কার পেয়েছেন বাজপেয়ী। 

তিনি বিহারের একটি ছোট্ট গ্রামে জন্ম গ্রহণ করেন। ইন্ডাস্ট্রিতে ক্যারিয়ার গড়ার জন্য তাকে অনেক পরিশ্রমও করেতে হয়েছে। কারণ তার বাবা পেশায় একজন কৃষক। তবে বাবা চাননি ছেলে অভিনেতা হোক। ডাক্তার হওয়ার জন্য তাকে দিনরাত উৎসাহিত করতেন।

অর্থের অভাবে ডাক্তার হওয়ার স্বপ্ন অধরা থেকে যায় মনোজের বাবার। তাই তিনি তার ছেলের মাধ্যমেই সমস্ত স্বপ্ন পূরণ করতে চেয়েছিলেন। যে কারণে তিনি সাত বছর বয়সে মনোজকে হোস্টেলে পাঠিয়েছিলেন। এত অল্প বয়সে বাড়ি থেকে দূরে থাকার বিষয়টা মন থেকে মেনে নিতে পারেনি অভিনেতা। 

অভিনেতা বলেন, ‘আমি অনেক ছোট ছিলাম তখন। বড় ছেলেমেয়েরা আমাকে ভীষণ ভাবে বিরক্ত করতেন। তবে অভিনেতা হওয়ার জন্য তাকে কঠোর পরিশ্রম করতে হয়েছিল। দিল্লিতে পা রাখার জন্য তাকে মিথ্যের আশ্রয় নিতে হয়েছিল।

কলেজে পড়া শেষে তিনি তার বাবা-মাকে জানান, সিভিল সার্ভিস পরীক্ষার প্রস্তুতি নিতে দিল্লি যাচ্ছেন। বাবা-মাকে সত্যিটা বললে তাকে দিল্লি যেতে দিতেন না। তাই তাকে মিথ্যা বলতে হয়েছিল।

অভিনেতা তার বাবাকে বলেছিলেন, ‘আমি ডাক্তার হতে পারব না, কিন্তু আমি আইএএস হতে পারি। এবং এর জন্য প্রস্তুতি নিতে দিল্লি যেতে চাই।’ তার আগ্রহ দেখে পরিবারের সদস্যরাও রাজি হয়ে যান।’

Advertisement

মনোজ বাজপেয়ী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম