Logo
Logo
×

Advertisement

বিনোদন

পেহেলগাম হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অরিজিত সিং

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৫, ০৮:৫৬ পিএম

পেহেলগাম হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে বড় সিদ্ধান্ত নিলেন অরিজিত সিং

Advertisement

কাশ্মীরের পেহেলগামে সশস্ত্র গোষ্ঠীর হামলায় ২৬ জন নিরীহ পর্যটকের মর্মান্তিক মৃত্যুতে ক্ষোভে ফুঁসছে গোটা ভারত। সাধারণ মানুষের পাশাপাশি বলিউডসহ বিভিন্ন অঙ্গনের তারকারাও শোক ও নিন্দা প্রকাশ করেছেন। এবার এই ঘটনার প্রতিবাদে এক অনন্য সিদ্ধান্ত নিয়েছেন জনপ্রিয় সংগীতশিল্পী অরিজিত সিং।

সবসময়ই ভিন্নধর্মী প্রতিবাদে বিশ্বাসী অরিজিত সিং কথা না বলেও নিজের অবস্থান স্পষ্ট করে দেন। যেমনটা করেছিলেন কলকাতার আরজি কর হাসপাতালের ঘটনায়– গানে গানে প্রতিবাদ জানিয়েছিলেন। ভক্তরা সেখানেই খুঁজে পেয়েছিলেন তার অনুভবের প্রকাশ।

এবারও পেহেলগাম হামলার প্রতিবাদে সরাসরি একটি বড় শো বাতিল করে দৃষ্টান্ত স্থাপন করলেন তিনি। ভারতীয় গণমাধ্যম জানায়, আগামী ২৭ এপ্রিল চেন্নাইয়ে অরিজিতের একটি লাইভ কনসার্ট অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে পেহেলগাম ঘটনার নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি অনুষ্ঠানটি না করার সিদ্ধান্ত নিয়েছেন।

অনুষ্ঠানের আয়োজকদের পক্ষ থেকে এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তারা জানায়, কাশ্মীরের ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনার কারণে শিল্পী ও আয়োজক কর্তৃপক্ষ যৌথভাবে অনুষ্ঠানটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন। ২৭ এপ্রিল চেন্নাইয়ে এই অনুষ্ঠানটি হওয়ার কথা ছিল।

বিবৃতিতে আরও জানানো হয়, যারা এই কনসার্টের টিকিট কিনেছিলেন, তাদের সবাইকে পুরো অর্থ ফেরত দেওয়া হবে।

উল্লেখ্য, মঙ্গলবার কাশ্মীরের পেহেলগামে ভয়াবহ এই হামলার ঘটনা ঘটে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্যমতে, এতে ২৬ জন পর্যটক নিহত এবং ২০ জন আহত হয়েছেন। নিহত ও আহতরা সবাই ভ্রমণকারী বলে জানা গেছে।

Advertisement

অরিজিত সিং কাশ্মীর পেহেলগাম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম