Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ এপ্রিল ২০২৫, ০৮:৪২ পিএম

‘আগামী ছুটি কাশ্মীরেই কাটাব’

Advertisement

কাশ্মীরের পেহেলগামে অঞ্চলে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার ঘটনায় পর্যটকদের মনে ভীতির সঞ্চার হয়েছে। তবে সেই আতঙ্ক ভেঙে সাহসিকতার বার্তা দিলেন বলিউড তারকা সুনীল শেঠি। তিনি ঘোষণা করেছেন, আগামী ছুটিতে তিনি নিজেই কাশ্মীর সফরে যাবেন এবং দেশবাসীকেও নির্ভীকভাবে ভূস্বর্গ ভ্রমণের আহ্বান জানিয়েছেন।

লতা দিনানাথ মঙ্গেশকর পুরস্কার ২০২৫ অনুষ্ঠানে অংশ নিতে গিয়ে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সুনীল বলেন, ‘এই মুহূর্তে প্রতিটি ভারতীয়ের উচিত ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়ানো। যারা ভয় এবং ঘৃণা ছড়াচ্ছে, তাদের প্ররোচনায় না পড়ে আমাদের দেখাতে হবে—কাশ্মীর আমাদের ছিল, আছে এবং থাকবে।’

তিনি আরও বলেন, ‘আমাদের প্রত্যেকের সিদ্ধান্ত হওয়া উচিত, আগামী ছুটিতে আমরা কাশ্মীরে ঘুরতে যাব। আমাদের উপস্থিতিই হবে জঙ্গিদের বিরুদ্ধে শক্তিশালী বার্তা। কাশ্মীরকে বয়কট করা কোনও সমাধান হতে পারে না।’

সুনীল শেট্টি জানান, তিনি ব্যক্তিগতভাবে কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে জানিয়েছেন, ছুটি কাটাতে বা শুটিংয়ের প্রয়োজনে তিনি ও তার টিম কাশ্মীরে যেতে প্রস্তুত। অভিনেতার ভাষায়, ‘ভয়ের কাছে মাথা নত করা চলবে না। জঙ্গিদের আতঙ্কের কাছে হার মানা আমাদের উদ্দেশ্য নয়।’

প্রসঙ্গত, গত ২২ এপ্রিল পেহেলগাম এলাকার বৈসরন উপত্যকায় ভয়াবহ সন্ত্রাসী হামলায় প্রাণ হারিয়েছেন ২৬ জন পর্যটক, যাদের মধ্যে ২৫ জন ভারতীয় এবং একজন নেপালি নাগরিক। আহত হয়েছেন আরও বেশ কয়েকজন। নিহত ও আহতদের পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছে ভারত সরকার।

বর্তমানে সুনীল শেট্টি ব্যস্ত আছেন ‘হেরা ফেরি ৩’ সিনেমার কাজ নিয়ে। একই সঙ্গে পরিবারকেও সময় দিচ্ছেন এই অভিনেতা। নাতনির সঙ্গে সময় কাটানো থেকে শুরু করে পেশাগত দায়িত্ব পালনে পুরোদমে ব্যস্ত রয়েছেন তিনি।

Advertisement

সুনীল শেঠি কাশ্মীর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম