Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কোটি টাকার উপহার সিদ্ধার্থের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৩:৫০ পিএম

অন্তঃসত্ত্বা স্ত্রীকে কোটি টাকার উপহার সিদ্ধার্থের

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও অভিনেত্রী কিয়ারা আদভানির ঘর আলো করতে আসছে নতুন অতিথি। এরই মধ্যে নতুন অতিথি আসার সুসংবাদ দিয়েছেন এ দম্পতি। গত ফেব্রুয়ারি মাসে মা হতে চলার ঘোষণা দেন তারা। তবে কিয়ারা ও সিদ্ধার্থ সন্তান আসার খবর দিলেও, কবে পৃথিবীতে আগমন ঘটবে তা অবশ্য জানাননি।

এদিকে অন্তঃসত্ত্বা স্ত্রীকে খুশি করতে অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা একটি দামি উপহার দিয়েছেন। অভিনেত্রী ঠিক কত টাকা মূল্যের দামি উপহার পেলেন, তাই জানতে আগ্রহী ভক্ত-অনুরাগীরা?

একটি গণমাধ্যম সূত্রে জানা যায়, হবু মা কিয়ারা আদভানিকে একটি লাক্সারি গাড়ি উপহার দিয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা। আর সেই গাড়িটি হলো— টয়োটা ভেলফায়ার। বলিউডের অনেক তারকাই এ গাড়ি ব্যবহার করে থাকেন। এর মধ্যে রয়েছেন জনপ্রিয় অভিনেতা অজয় দেবগন, অনিল কাপুর, ঐশ্বরিয়া রাই, কৃতি শ্যানন, অক্ষয় কুমার ও আমির খান। আর এ গাড়ির মূল্য ১.১২ কোটি রুপি বলে জানা গেছে।

উল্লেখ্য, শেরশাহ ছবিতে কাজ করার সময় সম্পর্কে জড়ান অভিনেতা সিদ্ধার্থ মালহোত্রা ও দক্ষিণী অভিনেত্রী কিয়ারা আদভানি। যদিও সম্পর্ক নিয়ে প্রকাশ্যে তেমন কথা বলেননি তারা। ২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি রাজস্থানে বিয়ে করেন তারা।

Advertisement

কিয়ারা আদভানি সিদ্ধার্থ মালহোত্রা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম