Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

‘বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছিনা, বায়োডাটা পাঠান’

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৫, ০৬:৫৬ পিএম

‘বিয়ের জন্য ছেলে খুঁজে পাচ্ছিনা, বায়োডাটা পাঠান’

Advertisement

বাংলাদেশের একজন সংগীতশিল্পী তাসবিয়া বিনতে শহিদ মিলা। মিলা নামে সবচেয়ে বেশি পরিচিত। চিটাগাং গ্রামার স্কুল থেকে মাধ্যমিক শেষ করেন।

স্থানীয় বিয়ে ও গায়ে হলুদে গান পরিবেশনার মাধ্যমে তার সঙ্গীত জীবনের শুরু। ওই সময় মিলা পরিবারের সঙ্গে চট্টগ্রামে বসবাস করতেন, পরে তার বাবা ঢাকায় চলে আসেন।

‘বাবুরাম সাপুড়ে’ গানের মাধ্যমে দর্শক মাতিয়েছেন মিলা। সম্প্রতি এক সাক্ষাৎকারে ব্যক্তিগত জীবন ও বিয়ে নিয়ে কথা বলেছেন এই শিল্পী।

সাক্ষাৎকারে মিলা ইসলাম বলেন, ‘আমি অনেকদিন থেকে অপেক্ষা করছি, আমাকে কেউ কেন জিজ্ঞেস করছে না আপনার কী প্রেম হয়েছে কখন বিয়ে করছেন। আপনি এখন কী করছেন, আপনার বিয়ে কখন হবে।’

বিয়ে প্রসঙ্গে সংগীতশিল্পীর ভাষ্য, ‘সমস্যা হচ্ছে, আমার জন্য ছেলে খুঁজে পাচ্ছি না। নিজে নিজে ছেলে খুঁজে প্রেম করাটা কঠিন কাজ। বিয়ে হওয়াটা গুরুত্বপূর্ণ না এই মুহূর্তে দরকার একজন জীবনসঙ্গী যে আমার বন্ধু হবে, আমাকে বুঝবে, আপনারা বায়োডাটা পাঠান।’

তিনি আরও বলেন, ‘আমি চাই যে গুড লুকিং হ্যান্ডসাম হোক। পাশাপাশি দায়িত্বশীল হতে হবে। মায়া থাকতে হবে, অনেক শেষে বলবো পশু-পাখির জন্য মায়া থাকতে হবে।’

মিলা ইসলাম বলেন, ‘আমাদের জেনারেশন পরিবর্তন হয়েছে, আমাদের বাবা-মায়ের সময় তারা এক রকমের সংসার করেছে। এখনকার জেনারেশন আরেকভাবে সংসার করে।’ এরপর বলেন, ‘যদি টাকা থাকে তাহলে আমার সব আছে। টাকা আয় করা গুরুত্বপূর্ণ তবে টাকাওয়ালা জামাই আমি চাই না।’

Advertisement

মিনা ইসলাম

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম