Logo
Logo
×

Advertisement

বিনোদন

এবার প্রিয়াঙ্কার টার্গেট অভিনয়

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৯ এপ্রিল ২০২৫, ০৩:৫৮ এএম

এবার প্রিয়াঙ্কার টার্গেট অভিনয়

Advertisement

গত কয়েকবছর ধরে ‘বর্ষা সুন্দরী’ নামে একটি সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে ঢাকা ও কলকাতার উদ্যোগে। এ আয়োজনে অংশ নেন বাংলাদেশ ও ভারতের পশ্চিমবঙ্গের প্রতিযোগিরা। 

এবারের আয়োজন অনুষ্ঠিত হয় ১৯ এপ্রিল, নেপালে। আয়োজনে চ্যাম্পিয়ন হয়েছেন বাংলাদেশের মেয়ে প্রিয়াঙ্কা চৌধুরী। তার টার্গেট অভিনয়। এ মাধ্যমেই তিনি প্রতিষ্ঠার জন্য কাজ করছেন। এরইমধ্যে প্রিয়াঙ্কা একাধিক বিজ্ঞাপনেও মডেল হিসেবে কাজ করেছেন। 

সম্প্রতি ‘সেলিব্রিটিস চয়েজ’ নামে একটি ফ্যাশন হাউজের ফটোশুট মডেল হয়েছেন। পাশাপাশি দেশের পরিচিত  কয়েকটি ফ্যাশন হাউজেরও মডেল হয়েছেন তিনি। 

আগামীর স্বপ্ন নিয়ে প্রিয়াঙ্কা বলেন, ‘আমাদের ইন্ডাস্ট্রির অনেক প্রখ্যাত শিল্পীর অভিনয় আমি দেখেছি। তাদের দেখে স্বপ্ন বুনেছি, একদিন আমিও অভিনয় করবো, তাদের মতো বড় শিল্পী হবো। সেই স্বপ্ন নিয়েই একটি প্লাটফরমের মধ্য দিয়ে নিজের মেধা ও সৌন্দর্য্য কিছুটা হলেও প্রমাণ করতে পেরেছি বর্ষা সুন্দরী অপরূপার মাধ্যমে। আমি জানি এখানে কাজ করতে হলে অনেক ধৈর্য্য ধরতে হয়, কষ্ট করতে হয়, শ্রম দিতে হয়। আমি মানসিকভাবে নিজেকে সেভাবেই প্রস্তুত করছি। আমার বিশ্বাস ভালো গল্প পেলে এবং মনের মতো চরিত্র পেলে আমি নিজেকে যথাযথভাবে উপস্থাপন করতে পারবো। বাকীটা সময়ই বলে দিবে।’ 

এ অভিনেত্রী শিগগিরই তার বিশ্ববিদ্যালয় জীবন শুরু করবেন বলে জানিয়েছেন। লেখাপড়ার পাশাপাশি অভিনয় চালিয়ে যাবেন তিনি।

Advertisement

প্রিয়াঙ্কা চৌধুরী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম