Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

প্রবাসীকে বিয়ে করার গুঞ্জন নিয়ে যা বললেন জায়েদ খান

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০২ মে ২০২৫, ০২:০৪ পিএম

প্রবাসীকে বিয়ে করার গুঞ্জন নিয়ে যা বললেন জায়েদ খান

ছবি: সংগৃহীত

Advertisement

ঢালিউড অভিনেতা জায়েদ খান ২০০৮ সালে ‘ভালোবাসা ভালোবাসা’ সিনেমার মধ্য দিয়ে রুপালিপর্দায় অভিষেক হয়। এরপর একে একে অভিনয় করেন প্রতিশোধের আগুন, অন্তর জ্বালা, নগর মাস্তান, ভালোবাসা সীমাহীন, প্রেম করব তোমার সাথে, দাবাংসহ আরও অনেক সিনেমায়।

এ বিনোদন জগতের আলোচিত অভিনেতা জুলাই-আগস্ট আন্দোলনের আগে থেকেই মার্কিন যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। তবে বাংলাদেশে সরকার পতনের পর মাতৃভূমিতে ফেরার ইচ্ছা থাকার পরও সেটি আর হয়ে ওঠেনি এ অভিনেতার। দীর্ঘদিন ধরে আমেরিকায় সময় কাটানো জায়েদ খান সেখানেই বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত আছেন বলে একটি সূত্র জানায়। 

সম্প্রতি আবার গুঞ্জন উঠেছে―যুক্তরাষ্ট্র প্রবাসীকে বিয়ে করে সংসার করছেন অভিনেতা জায়েদ খান। গত ২৯ এপ্রিল সামাজিক মাধ্যমে ‘অন্তর জ্বালা’খ্যাত অভিনেতা জায়েদ খানের বিয়ের গুঞ্জন ছড়িয়ে পড়ে। কেউ বলছেন, প্রবাসী এক নারীকে বিয়ে করেছেন, আবার কেউ বলছেন, এক চিত্রনায়িকাকেই ঘরনি করেছেন। অনেকেই তাকে অভিনন্দন ও শুভকামনাও জানিয়েছেন। এ নিয়েই উত্তাল হয়ে উঠে সামাজিক মাধ্যম। এর আগেও কয়েকবার তার বিয়ের খবর ছড়িয়েছিল। পরে জানা গেছে— বিয়ে করেননি। এ কারণে এবারও বিয়ের খবর ছড়াতেই প্রশ্ন উঠে— আসলে কোনটি সত্য ঘটনা, সত্যিই কি বিয়ে করেছেন জায়েদ খান?

 ‘মোস্ট এলিজিবল ব্যাচেলর’ খেতাব পাওয়া অভিনেতা জায়েদ খান এ ব্যাপারে একটি সংবাদমাধ্যমকে বলেছেন, আমি নিজেও ফেসবুকে দেখেছি। আমি নাকি বিয়ে করেছি। স্ত্রীসহ দুবাই হানিমুন করব, এমন স্ট্যাটাস দেখছি। তিনি বলেন, আসলে আমি তো বিয়েই করিনি। এখানে আসার পর কিছু নতুন প্রজেক্টের কাজ করছি। পাশাপাশি নিজেকে সময় দিচ্ছি।

বিয়ের এমন খবরে বিব্রতও হয়েছেন জায়েদ খান। তিনি বলেন, বিব্রতও হয়েছি, আবার হাসিও পাচ্ছে। কারণ আমাকে নিয়ে তো লিখলে মুহূর্তেই অনেক কিছু ভাইরাল হয়। এ জন্য হয়তো আমাকে নিয়ে লিখছে।

Advertisement

জায়েদ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম