Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে জয়ার সেই সিনেমা

Advertisement

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ০২ মে ২০২৫, ০৫:১৩ পিএম

পাঁচ বছর পর মুক্তি পাচ্ছে জয়ার সেই সিনেমা

Advertisement

প্রায় পাঁচ বছর আগে করোনা মহামারির কঠিন সময়ে ঘরবন্দী অবস্থায় তৈরি হয়েছিল জয়া আহসান অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’। সেই দুর্বিষহ সময়ের মানুষের অভ্যন্তরীণ সংগ্রাম ও আবেগকে ঘিরেই নির্মিত হয়েছে সিনেমাটি। অবশেষে আগামী ১৬ মে প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে এই সিনেমা—এমনটাই জানিয়েছেন সংশ্লিষ্টরা।

প্রখ্যাত বিজ্ঞাপন নির্মাতা পিপলু আর খানের পরিচালনায় নির্মিত হয়েছে ‘জয়া আর শারমিন’। এই সিনেমায় শুধু অভিনয়ই নয়, প্রযোজক হিসেবেও যুক্ত হয়েছেন জয়া আহসান। পিপলুর সঙ্গে যৌথভাবে প্রযোজনার দায়িত্ব পালন করেছেন তিনি। এতে শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার।

সম্প্রতি সিনেমাটির ট্রেলার মুক্তি পেয়েছে, যা দর্শকমহলে আগ্রহের জন্ম দিয়েছে। সিনেমাটি প্রসঙ্গে জয়া আহসান বলেন, ‘দুজন নারীর অচেনা ভুবনের সিনেমা। আমাদের অন্তর্জগতের ঘাত-প্রতিঘাত আর অনুক্ত, অব্যক্ত অনুভূতির ডকুমেন্টেশন। একটা অদ্ভুত সময়ে অসাধারণ অভিজ্ঞতায় শুট করা ছোট্ট একটা সিনেমা; কিন্তু আশা করি, দর্শকের অনুভূতিকে নাড়া দেবে।’

নির্মাতা পিপলু আর খান জানান, ছোট পরিসরের একটি টিম নিয়ে, গভীর আবেগ ও মমতা থেকে নির্মিত হয়েছে সিনেমাটি। ইতোমধ্যে এটি বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে।

গল্প প্রসঙ্গে তিনি বলেন, ‘জয়া ও তার সহকারী শারমিনের সম্পর্কের উত্থান-পতনের গল্প। কোভিডের সময়ে, এক বাড়িতে আটকে পড়া দুই নারী নিজেদের জন্য তৈরি করে নেন এক ছোট্ট ভুবন। কিন্তু বাইরের ভীতিকর বাস্তবতায় তা ধীরে ধীরে ফিকে হতে থাকে, ফাটল ধরতে শুরু করে তাদের ভেতরকার সম্পর্ক। বন্ধুত্ব, ভয়, সাহস আর হারানোর অনুভূতির মধ্যে গড়ে ওঠা এক আন্তরিক আখ্যান এ সিনেমা’

মাত্র ১৫ দিনে সীমিত টিম নিয়ে সম্পন্ন হয় পুরো সিনেমার শুটিং। এতে অভিনয় করেছেন জয়া আহসান, মহসিনা আক্তার ও তানজিম সাইয়ারা তটিনী। এর গল্প ও চিত্রনাট্য যৌথভাবে লিখেছেন পিপলু আর খান ও নুসরাত ইসলাম।

এই সিনেমাটি জয়া আহসানের ক্যারিয়ারে একটি ভিন্নমাত্রা যোগ করবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা।

Advertisement

জয়া আর শারমিন জয়া আহসান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম