Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সাত বছর পর দক্ষিণ কোরিয়ায় প্রিয়াংকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৩ মে ২০২৫, ১০:৪২ এএম

সাত বছর পর দক্ষিণ কোরিয়ায় প্রিয়াংকা

ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘ সাত বছর পর আবারো দক্ষিণ কোরিয়ায় স্টেজ পারফর্মেন্স করতে যাওয়া মডেল অভিনেত্রী প্রিয়াংকা জামান। দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের আয়োজন ‘বাংলাদেশ উৎসব ও বৈশাখী মেলা ২০২৫’ অনুষ্ঠানের উপস্থাপনা করার পাশাপাশি তিনি পারফর্মও করবেন তিনি। 

এ আয়োজনে অংশ নিতে আজই দেশ ছাড়ছেন প্রিয়াংকা। দক্ষিণ কোরিয়ার ইনসন গ্র্যান্ড পার্কে ৫ মে অনুষ্ঠিত হবে এ আয়োজন। 

এ প্রসঙ্গে প্রিয়াংকা বলেন, ‘বিদেশ যাত্রাটা শুরু হয়েছিল আমার দক্ষিণ কোরিয়াতেই। এরপর আরও বহু দেশে শো করেছি। তবে খুব ইচ্ছা ছিল যেন আবার দক্ষিণ কোরিয়ায় শোতে যেতে পারি। সে সুযোগটাই এলো অবশেষে। তবে এবার যেহেতু অনুষ্ঠানের উপস্থাপনা আমাকেই করতে হচ্ছে, তাই প্রস্তুতিও সেভাবে নিয়েছি। আশা করছি পুরো আয়োজনটি ঠিকঠাক মতো সম্পন্ন করতে পারব।’ 

এদিকে অভিনয়েও কাজ করছেন তিনি। তার অভিনীত মান্নান গাজীপুরীর ‘কী করে বলব তোমায়’, অপূর্ব রানার ‘যন্ত্রণা’ ও মোহাম্মদ আসলামের ‘তবুও প্রেম দামি’ নামে তিনটি সিনেমা রয়েছে মুক্তির অপেক্ষায়।

Advertisement

ঢালিউড প্রিয়াঙ্কা জামান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম