Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অহনার সেই সাবেক প্রেমিকের নাম প্রকাশ করলেন শামীম

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ০১:৪২ পিএম

অহনার সেই সাবেক প্রেমিকের নাম প্রকাশ করলেন শামীম

অভিনেতা শামীম হাসান সরকার ও অভিনেত্রী অহনা। ছবি : সংগৃহীত

Advertisement

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। বহু সাক্ষাৎকারে নিজের প্রেমজীবন নিয়ে নানা তিক্ত অভিজ্ঞতা শেয়ার করেছেন তিনি। একবার নিজের সাবেকের সম্পর্কে বলতে গিয়ে অহনা বলেছিলেন, ‘আমার সাবেক একটা জানো...য়া...র, একটা ভয়ংকর লেভেলের অমানুষ। ওকে দেখার পর অন্য মানুষের ওপর থেকে আমার বিশ্বাস উঠে গেছে।’

এই সাক্ষাৎকারের ভিডিওটি সামাজিকমাধ্যমে ভাইরাল হলে সেই পোস্টের মন্তব্যঘরে অভিনেত্রীর সহকর্মী শামীম হাসান সরকারের কথা উল্লেখ করেন অনেকে। সেখানেই অভিনেতা জানান, তিনি সেই ব্যক্তি নন। অহনা যাকে নিয়ে কথা বলছেন শামীম তাকে চেনেন বলেও জানান।

সে সময় মন্তব্যের ঘরে শামীম হাসান সরকার লেখেন, ‘সবাই কমেন্টে জিজ্ঞেস করে সেই সাবেক আমি কি না! সবাই পুরো অনুষ্ঠান না দেখে আমাকে বিচার করলে হবে না। সে যেই সাবেকের কথা বলে তাকে আমিও চিনি। আমিও তার নাম বলব না। কিন্তু সেই ব্যক্তি আমি না, এটা সবার জানার দরকার।’

এরপর দর্শকের উদ্দেশে এই অভিনেতা বলেছিলেন, ‘সেই জানোয়ার সাবেক যে কে সেটা খুঁজে পাওয়ার দায়িত্ব আপনাদের সবার।’ 

কিন্তু অহনার সেই সাবেক কে, তা এবার সরাসরি জানালেন শামীম। গত মঙ্গলবার সন্ধ্যায় এ কিছু গুরুতর অভিযোগের জবাবে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন শামীম। সেখানে কথা প্রসঙ্গে অহনার সেই মন্তব্য নিয়ে অভিনেতা বলেন, ‘সকলে অহনার ইন্টারভিউয়ের ক্লিপ কেটে দিয়ে ‘সাবেক একটা জানো...য়া...র’- এসব ট্যাগ আমাকে বিয়ের পরও ইনবক্সে পেতে হয়েছে। আর এটা আমার জন্য খুব কষ্টদায়ক। এখন ওই সাবেক জানো...য়া...রটার সাথে আমি নেই।’

সেই সাবেকের পরিচয় জানিয়ে শামীম বলেন, ‘অহনা তো নামটা বলতে পারেনাই, ওটা মেহেদী হাসান হৃদয়, বরবাদ সিনেমার ডিরেক্টর। তার সঙ্গে ৬-৭ বছরের রিলেশন ছিল। আমি মাঝে অহনার সঙ্গে বন্ধুত্ব করেছি, সে সময়ও তার (মেহেদী) এর সঙ্গে সম্পর্কে ছিল। আমার এ কারণেই ওর সঙ্গে (অহনা) সম্পর্ক টেকে নাই।’

Advertisement

শামীম অহনা অহনার সাবেক প্রেমিক

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম