Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সালমার কণ্ঠে শাহ আবদুল করিমের গান

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ০৭ মে ২০২৫, ১০:০৫ পিএম

সালমার কণ্ঠে শাহ আবদুল করিমের গান

শাহ আবদুল করিম ও সালমা

Advertisement

নতুন গান প্রকাশে ধারাবাহিকতা ধরে রেখেছেন জনপ্রিয় সংগীতশিল্পী মৌসুমী আক্তার সালমা। পাশাপাশি স্টেজ শোতেও অংশ নিচ্ছেন নিয়মিত। এবার তিনি কণ্ঠে তুললেন সাধক বাউল শাহ আবদুল করিমের গান। 

নতুন সংগীতায়োজনে গেয়েছেন ‘আসি বলে গেলো বন্ধু আইলো না’ গানটি। সম্প্রতি প্রকাশিত এ গানটির নতুন সংগীতায়োজন করেছেন আদিব কবির। গানের ভিডিওতেও এ শিল্পীকে পারফর্ম করতেও দেখা গেছে। 

সালমা বলেন, ‘এ গানটি নানাভাবে এর আগে গাওয়া হয়েছে। এবার নতুন সংগীতায়োজনে আমি গাইলাম। আমার কাছে খুব ভালো লেগেছে। কারণ এগুলোই আমাদের মাটির গান, শিকড়ের গান। নতুন প্রজন্মের কাছে গানগুলো নতুনভাবে উপস্থাপনের ধারাবাহিকতাতেই এটি করা। আমার বিশ্বাস ভালো লাগবে সবার।’ 

এদিকে সালমা বর্তমানে নতুন গান রেকর্ডিং নিয়ে ব্যস্ত সময় পার করছেন। এরইমধ্যে কিছু গানের কাজ শেষ করেছেন। বেশিরভাগই প্রকাশ হবে আসন্ন কুরবানির ঈদে। গত ঈদুল ফিতরেও এক ডজন গান প্রকাশ করেছিলেন তিনি। এদিকে মার্চে রোজার মাস থাকায় স্টেজ শো কম ছিল। সেজন্য স্টুডিও গানে বেশি ব্যস্ততা কেটেছে সালমার। ঈদের পর থেকে আবারও স্টেজ শো নিয়ে সময় কাটাচ্ছেন তিনি। 

নতুন গান রেকর্ডিংয়ের পাশাপাশি স্টেজ শোতে গান গাওয়াটা বেশি উপভোগ করেন বলে জানিয়েছেন জনপ্রিয় এ শিল্পী।  

Advertisement

শাহ আব্দুল করিম সালমা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম