Logo
Logo
×

Advertisement

বিনোদন

‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা আর নেই

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ০৯ মে ২০২৫, ০৫:১১ পিএম

‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা আর নেই

মাধব ভাজে

Advertisement

বলিউডের ‘থ্রি ইডিয়টস’খ্যাত অভিনেতা মাধব ভাজে আর নেই। তিনি বুধবার ৮৫ বছর বয়সে মৃত্যুর কোলে ঢলে পড়েন। ভারতীয় একটি গণমাধ্যমের প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। 

মাধব ভাজে একজন অভিনেতা, পরিচালক, থিয়েটার পরামর্শদাতা ও সমালোচক হিসেবে পরিচিত ছিলেন। তিনি রাজ্য থিয়েটার প্রতিযোগিতায় অসাধারণ অভিনয়ের জন্য সম্মাননা পেয়েছিলেন। তিনি বিখ্যাত ভারতীয় ও পাশ্চাত্য নাট্যকারদের নাটক পরিচালনা করেছিলেন এবং গোয়া কলা একাডেমির নাট্য বিভাগে একজন ভিজিটিং প্রফেসর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।

এ ছাড়া মাধব ভাজে আন্তর্জাতিক থিয়েটার সমালোচক সমিতির সদস্য ছিলেন এবং এর জাতীয় ও আন্তর্জাতিক সম্মেলনে গবেষণাপত্র উপস্থাপন করেছিলেন। ভারতের জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘শ্যামচি আই’ সিনেমায় তরুণ ‘শ্যাম’ চরিত্রে অভিনয় করে সমালোচকদের কাছ থেকে বেশি প্রশংসা কুড়িয়েছিলেন এ অভিনেতা।

উল্লেখ্য, অভিনেতা মাধব ভাজে ১৯৪৯ সালের ২১ অক্টোবর পুনেতে জন্মগ্রহণ করেন। ওয়াদিয়া কলেজের ইংরেজির অধ্যাপক ছিলেন তিনি। তবে শুধু অধ্যাপক হিসেবে নয়, একজন অভিনেতা তথা পরিচালক হিসেবেও তিনি একাধিক পুরস্কার পেয়েছেন। বলিউড ছাড়াও মারাঠি ছবিতে কাজ করেছিলেন মাধব ভাজে। তার পরিচালিত ‘হ্যামলেট’ পরবর্তী সময় পরশুরাম দেশপাণ্ডে মারাঠি ভাষায় অনুবাদ করেছিলেন। বিগত কয়েক বছরের ‘ডিয়ার জিন্দেগি’, ‘থ্রি ইডিয়টস’সহ বেশ কয়েকটি হিট সিনেমায় অভিনয় করেছিলেন এ অভিনেতা।

Advertisement

থ্রি ইডিয়টস মাধব ভাজে

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম