Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কোন ঘটনার জন্য বাদশাহকে নারীবাদী তকমা দিলেন জওয়ানের গায়িকা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৬:৪৭ পিএম

কোন ঘটনার জন্য বাদশাহকে নারীবাদী তকমা দিলেন জওয়ানের গায়িকা

বলিউড বাদশাহ শাহরুখ খান। ফাইল ছবি

Advertisement

সারা বিশ্ব রয়েছে বলিউড বাদশাহ শাহরুখ খানের অসংখ্য ভক্ত-অনুরাগী। শুধু অভিনয় নয়, তার ব্যক্তিত্ব ও বক্তব্যেরও ভক্ত অনেকেই। বিশেষ করে নারী অনুরাগীরা তার আচরণে মুগ্ধ। শুধু পর্দায় প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলা নয়; বাস্তবেও নারীদের প্রতি শ্রদ্ধাশীল তিনি। তাই তাকে নারীবাদী তকমা দিলেন ‘জওয়ান’ সিনেমার গায়িকা রাজা কুমারি। এর নেপথ্যে একটি ঘটনাও শেয়ার করে নেন এ সংগীতশিল্পী।

লস অ্যাঞ্জেলেসে থেকে বলিউডে কাজ করার স্বপ্ন দেখছিলেন রাজা কুমারি। ভেবেছিলেন বলিউডের কোনো সিনেমাতে প্রধান গান গাইবেন। কিন্তু এক সংগীত পরিচালক তাকে সটান না করে দিয়েছিলেন। সেই পরিচালক বলেছিলেন— প্রধান চরিত্র পুরুষ। সেখানে এক নারী কীভাবে গান গাইবেন। কিন্তু ‘জওয়ান’ সিনেমায় গান গেয়ে অন্য অভিজ্ঞতা হয় তার। সেই সিনেমার মূল গান গাওয়ার জন্য তাকেই বেছে নিয়েছিলেন বাদশাহ শাহরুখ খান।

রাজা কুমারি বলেন, শাহরুখ খানই একমাত্র এ ধরনের সিনেমায় কাজ করতে পারেন। এ সিনেমা নারীদের অগ্রগতির কথা তুলে ধরে। সিনেমার মূল গানেও নারীর কণ্ঠ ব্যবহার করা হয়েছে। তা হলে কি শাহরুখ একজন পুরুষ নারীবাদী? এমন প্রশ্নের উত্তরে রাজা কুমারী বলেন, অবশ্যই শাহরুখ একজন নারীবাদী।

উল্লেখ্য, ২০২৩ সালে পরপর মুক্তি পেয়েছিল শাহরুখের তিনটি সিনেমা। তার মধ্যে অন্যতম হলো ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এ সিনেমা বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। সিনেমায় দক্ষিণী অভিনেত্রী নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সান্য মালহোত্রা, বিজয় সেতুপতিও অভিনয় করেছিলেন।

Advertisement

বলিউড বাদশাহ শাহরুখ খান

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম