Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই আমাকে হাসতে হয়েছিল: সামান্থা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৬:৫৩ পিএম

বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরই আমাকে হাসতে হয়েছিল: সামান্থা

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু। ফাইল ছবি

Advertisement

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বলিউডে নতুন রূপে আসছেন। তার ‘শুভম’ সিনেমার হাত ধরে অভিষেক হতে যাচ্ছে অভিনেত্রীর। এ সিনেমাটি সামনেই মুক্তি পেতে যাচ্ছে। তবে এবার প্রযোজক হিসাবে নিজেকে উপস্থাপন করছেন তিনি। বর্তমানে 'শুভম' সিনেমার প্রচারে ব্যস্ত আছেন সামান্থা। 

সেই সিনেমার প্রচারেই অভিনেত্রী জানালেন অজানা এক কথা। করুণ কষ্ট আর দুঃখগাঁথা কঠিন সময়েও হাসিমুখে চলার কথা। এমনকি বাবার মৃত্যুর কয়েক ঘণ্টা পরও নাকি তাকে হাসতে হয়েছিল।

সামান্থা বলেন, কেউ ছবি তুলতে এলে আমি কখনই তাকে ফিরিয়ে দিই না। কারণ এই মানুষের জন্যই, তাদের ভালোবাসাতেই আজ আমি এই জায়গায় পৌঁছেছি। কেমন করে ফিরিয়ে দিই?

অভিনেত্রী বলেন, আমার মনে আছে—ডিসেম্বরের সকালে আমি আমার মায়ের কাছ থেকে একটা ফোন পাই। মা বলেন— আমার বাবা আর নেই। আমি তখনই মুম্বাই থেকে চেন্নাইগামী প্রথম বিমানে বাড়ি ফিরি। ফেরার পথেই ভাবছিলাম— আমি আমার বাবার সঙ্গে বেশ কিছু দিন কথাই বলিনি। এমন ভাবনায় আমি শোকাহত ছিলাম।

তিনি বলেন, আমি যখন ফ্লাইটে বসেছিলাম, তখন কিছু লোক আমার সঙ্গে ছবি তুলতে চেয়েছিল। অগত্যা আমি তাদের জন্যই উঠে দাঁড়িয়ে হাসছিলাম এবং ছবি  তুলছিলাম। যদিও বিষয়টি আমায় খুবই আঘাত করেছে।

কেন ছবি তুলতে বাধা দিলেন না?—এমন প্রশ্নের উত্তরে সামান্থা বলেন, আমি যদি ছবি তুলতে অস্বীকার করতাম, তাহলে ওরা আমার মানসিক অবস্থা বুঝতে পারতেন না। কারও কাছে গিয়ে ছবি তুলতে বলতে অনেক সাহস লাগে। আমি প্রত্যাখ্যান করে তাদের আঘাত করতে চাইনি বলে জানান অভিনেত্রী।

Advertisement

অভিনেত্রী সামান্থা রুথ প্রভু বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম