Logo
Logo
×

Advertisement

বিনোদন

আমি সারা জীবন সীমান্তের ওপারের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি: হিনা খান

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৭:০১ পিএম

আমি সারা জীবন সীমান্তের ওপারের মানুষের কাছ থেকে ভালোবাসা পেয়েছি: হিনা খান

বলিউড অভিনেত্রী হিনা খান। ফাইল ছবি

Advertisement

ক্যানসারের সঙ্গে লড়াই করা বলিউড অভিনেত্রী হিনা খান নিজেকে আনফলো করতে বলেছেন। সম্প্রতি সামাজিক মাধ্যম ইনস্টাগ্রাম স্টোরিতে অভিনেত্রী একটি পোস্ট দিয়েছেন। সেখানে তিনি লিখেছেন—আমি সারাজীবন সীমান্তের ওপারের মানুষের থেকে ভালোবাসা পেয়েছি। অপারেশন সিঁদুরের আগে এবং পরে ভারতকে সমর্থন করেছি। 

অভিনেত্রী বলেন, অনেকেই আমাকে কটাক্ষ করেছেন, শাপশাপান্ত করেছেন, আবার কেউ কেউ আমাকে আনফলোও করে দিয়েছেন। অনেকে আবার আনফলো করার হুমকিও দিয়েছেন। কটাক্ষের সঙ্গে আমার শারীরিক অবস্থা, পরিবার এবং আমার বিশ্বাসও জড়িয়ে। তিনি বলেন, আমি আপনাদের কাছ থেকে সমর্থন আশা করি না। আপনারা নিজেকেই সমর্থন করুন। আমি শুধু মানবিক আচরণ আশা করেছিলাম। যতটা আমি করেছি।

হিনা খান বলেন, আমি আপনাদের মতো কাউকে ঘৃণা করি না। আমি ভারতীয় ছাড়া আর কিছুই নই। আমি সবসময়ই প্রথমে একজন ভারতীয়। আপনারা এগিয়ে চলুন। প্রয়োজনে আনফলো করুন। আমি পাত্তা দিই না। তিনি বলেন, আমি আপনাদের কাউকে কটাক্ষ করব না। অভিশাপও দেব না, ঘৃণাও করব না। আমি শুধু দেশকে সমর্থন করব।

Advertisement

বলিউড অভিনেত্রী হিনা খান

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম