Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রসগোল্লা পছন্দ অজয়ের

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১১ মে ২০২৫, ০৭:১১ পিএম

রসগোল্লা পছন্দ অজয়ের

অভিনেতা অজয় দেবগন। ফাইল ছবি

Advertisement

অভিনেতা অজয় দেবগন আদতে বাংলার জামাই। বলিউডের বিখ্যাত মুখার্জি পরিবারের মেয়ে অভিনেত্রী কাজলকে বিয়ে করেছেন তিনি। রসগোল্লা নাকি ভীষণ প্রিয় অভিনেতার। তবে চিনির রসে ফেলা রসগোল্লা নয়; মদে ডোবানো রসগোল্লা বলেই জানান তিনি। 

চলচ্চিত্র পরিবারের সন্তান অজয় দেবগন গত তিন দশক বলিউডে রাজত্ব করছেন। অভিনয়ের পাশাপাশি তার রয়েছে ভিএফএক্স এফেক্ট স্টুডিও এবং সিনেমা চেন। এর সঙ্গে তিনি শুরু করলেন মদের ব্যবসা। 

সম্প্রতি একটি গণমাধ্যমের এক সাক্ষাৎকারে অজয় দেবগন জানিয়েছেন এক বিচিত্র উপায়ে মদপান করতে তার খুব পছন্দ। বন্ধুদের সঙ্গে বসে তিনি রসগোল্লার রস চেপে বের করে দেন। এরপর সেই শুকনো রসগোল্লা ফেলে দেন মদের গ্লাসে। মদে টইটম্বুর রসগোল্লাই তার সব থেকে বেশি পছন্দ বলে জানান অভিনেতা।

সুরারসিক অজয় দেবগন বেশ কিছু দিন আগেই শুরু করেছেন মদের ব্যবসা। একটি সিঙ্গেল মল্ট উৎপাদক সংস্থায় বিনিয়োগ করেছেন তিনি। জানা গেছে, ওই সিঙ্গেল মল্টের একেকটি বোতলের দাম প্রায় ৫০ থেকে ৬০ হাজার টাকা। সারা পৃথিবীতে মাত্র ১২০০ বোতল পাওয়া যায়।

এ প্রসঙ্গে অভিনেতা জানিয়েছেন, একসময় তিনি ভদকা খেতে পছন্দ করতেন। মদপান ছেড়ে দেওয়ার পর তিনি সিঙ্গেল মল্টই খান মাঝে মধ্যে। স্কটল্যান্ডে মোক্ষ সানির সঙ্গে দেখা হওয়ার পর মদের ব্যবসায় আগ্রহী হন অজয় দেবগন।

অভিনেতা বলেন, আইনি ছাড়পত্র পাওয়ার পর থেকেই আমি মদপান করি। ভালো মদ খেতে আমি ভালোবাসি। যদিও গত কয়েক বছরে তিনি মদপান প্রায় ছেড়ে দিয়েছেন বলেও দাবি করেছেন অভিনেতা। 

অজয় বলেন, এখন দিনে দুবার সামান্য মদপান করেন। এ বিষয়ে নিজেকে সৌখিন বলেই নিজেকে মনে করেন তিনি।

Advertisement

অভিনেতা অজয় দেবগন

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম