Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মা, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সিদ্ধার্থের পোস্ট

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১২ মে ২০২৫, ০৩:৪১ পিএম

মা, স্ত্রী ও শাশুড়িকে নিয়ে সিদ্ধার্থের পোস্ট

Advertisement

মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী কিয়ারা আদভানি। গর্ভে বাড়ছে সন্তান, তবুও কাজ থেকে ছুটি নেননি। শুধু তাই নয় মেট গালার মঞ্চ কাঁপিয়েছেন। অভিনেত্রীর মুকুটে জুড়েছে নতুন পালক।

গর্ভবতী কিয়ারাকে মা দিবসের শুভেচ্ছা জানিয়েছে স্বামী সিদ্ধার্থ মালহোত্রা। সামাজিক যোগাযোগ মাধ্যম ইনস্ট্রাগ্রামে নিজের ভেরিফায়েড অ্যাকাউন্ট থেকে নিজের মায়ের সঙ্গে থাকা একটি ছবি পোস্ট করেছে এ অভিনেতা। ওই পোস্টে মা ছাড়াও স্ত্রী কিয়ারা ও শাশুড়ির কথা বলেছেন তিনি।

পোস্টে সিদ্ধার্থ লেখেন, ‘মা তোমাকে ভালোবাসি। সবকিছু শুরু হয়েছে তোমাকে দিয়ে। কিন্তু এবারের মা দিবস একটু বিশেষ। কারণ, এটা শুধু মায়ের নয়। এবার মা, শাশুড়িমা এবং এই নতুন ক্লাবে অংশ নেওয়া কির (কিয়ারা) হাত ধরে নতুন অধ্যায় শুরু হতে চলেছে।’

২০২৩ সালের ৭ ফেব্রুয়ারি সাত পাকে বাঁধা পড়েন সিদ্ধার্থ ও কিয়ারা। দেখতে দেখতে গুটি গুটি পায়ে দাম্পত্যের দুবছর কাটিয়ে ফেলেন। বিয়ের দ্বিতীয় জন্মদিন পার হতেই অনুরাগীদের সুখবর দেন এ তারকাজুটি। জানিয়েছিলেন তারা মা-বাবা হতে চলেছেন।

Advertisement

সিদ্ধার্থ কিয়ারা বলিউড

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম