Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রকাশ হলো সঞ্চিতা রাখির ‘প্রাণের মানুষ’

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৬ মে ২০২৫, ১১:১৪ পিএম

প্রকাশ হলো সঞ্চিতা রাখির ‘প্রাণের মানুষ’

Advertisement

রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সম্প্রতি জি সিরিজ থেকে প্রকাশ হয়েছে সংগীতশিল্পী সঞ্চিতা রাখির গাওয়া রবীন্দ্রসংগীত ‘আমার প্রাণের মানুষ আছে প্রাণে’। 

সংগীতায়োজন করেছেন পার্থ পাল। সঞ্চিতা রাখি জানান, এ গানটির ভিডিও ধারণ ও চিত্রায়ন করা হয়েছে ঢাকায়। 

এ গান প্রসঙ্গে তিনি বলেন, ‘রবীন্দ্রসংগীতে আমি যে শিক্ষা পেয়েছি গানের মাধ্যমে তার রেশ ছড়িয়ে দিতে চাই শ্রোতাদের মাঝে। রবীন্দ্রসংগীতকে কেন্দ্র করেই ভবিষ্যত সংগীত জীবনকে আরও সমৃদ্ধ করতে চাই।’ 

উল্লেখ্য, সঞ্চিতা রাখি রেডিও, টেলিভিশন ও মঞ্চে নিয়মিত সংগীত পরিবেশন করেন। এছাড়া বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে শ্রোতাদের কাছে নিয়মিত থাকতে নিজের ইউটিউব চ্যানেল ও ফেসবুকে নিয়মিতভাবে রবীন্দ্রসংগীত নতুনরূপে চিত্রায়িত করে প্রকাশ করেন। এ পর্যন্ত তার ইউটিউব চ্যানেল প্রায় অর্ধ শতাধিক গান প্রকাশ হয়েছে। পাশাপাশি তিনি ইংরেজি মাধ্যমের শিক্ষা প্রতিষ্ঠান সানিডেল স্কুলে শিক্ষকতা করছেন।

Advertisement

সঞ্চিতা রাখি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম