Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

অস্ত্রোপচারে শরীর গঠন, যা জানালেন অনন্যা

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০১:১৬ পিএম

অস্ত্রোপচারে শরীর গঠন, যা জানালেন অনন্যা

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অভিনেত্রী অনন্যা পান্ডে কৈশোর থেকেই চেহারার আকার নিয়ে নানা রকমের কটাক্ষ শুনতে হয়েছে। তিনি নাকি অস্ত্রোপচার করে নিতম্বের আকৃতি বৃদ্ধি করেছেন। কিন্তু সত্যিই কি নিতম্ব বড় করিয়েছেন নায়িকা? 

সম্প্রতি একটি গণমাধ্যমে এক সাক্ষাৎকারে সে বিষয়ে খোলাখুলি কথা বলেছেন অনন্যা পান্ডে। তিনি বলেন, একটা সময়ে ক্ষীণদেহী ছিলেন বলে নানা রকমের তির্যক মন্তব্য শুনতে হয়েছে তাকে।

তখন আমার ১৮-১৯ বছর বয়স। খুব রোগা ছিলাম আমি। সেটি নিয়েও মশকরা করা হতো। লোকে আমাকে বলত, আরে, তোমার পা দুটো মুরগির ঠ্যাংয়ের মতো। কেউ আবার বলত, তোমার চেহারাটাই দেয়াশলাইয়ের কাঠির মতো। তোমার তো স্তন কিংবা নিতম্ব কোনোটাই নেই 

অনন্যা পান্ডে, বলিউড অভিনেত্রী

নায়িকা বলেন, তখন আমার ১৮-১৯ বছর বয়স। খুব রোগা ছিলাম আমি। সেটি নিয়েও মশকরা করা হতো। লোকে আমাকে বলত, আরে, তোমার পা দুটো মুরগির ঠ্যাংয়ের মতো। কেউ আবার বলত, তোমার চেহারাটাই দেয়াশলাইয়ের কাঠির মতো। তোমার তো স্তন কিংবা নিতম্ব কোনোটাই নেই।’

তিনি বলেন, এসব অনেক শুনতে হয়েছে আমাকে। এখন বয়স বৃদ্ধির সঙ্গে চেহারাতেও ভার এসেছে। তারপরও নানা তির্যক মন্তব্য শুনতে হচ্ছে তাকে। অনন্যা বলেন, আমি স্বাভাবিকভাবেই বড় হচ্ছি। আমার চেহারাও ভারি হচ্ছে স্বাভাবিকভাবেই। তারপরও কথা শুনতে হচ্ছে। আমি নাকি অস্ত্রোপচার করিয়ে নিতম্বের আকার বৃদ্ধি করেছি। মানুষ যা-ই করবে, দেখতে যেমনই লাগুক—কটাক্ষ শুনতেই হবে।

বাবার সঙ্গে অনন্যা

তিনি বলেন, কিছু মানুষ সমালোচনা করবেই। বিশেষ করে নারীদের উদ্দেশে তির্যক মন্তব্য করা হবেই। পুরুষের এ অভিজ্ঞতার মুখোমুখি হতে হয় বলে মনে হয় না বলে জানান নায়িকা।

তবে অভিনয়ের জন্যও প্রথম দিকে কটাক্ষের শিকার হয়েছেন অনন্যা পান্ডে। তারকা-সন্তান তকমা থাকার কারণে বারবার সমালোচিত হয়েছেন। কিন্তু গত কয়েকটি সিনেমা ও সিরিজে অভিনয় করার পর থেকে প্রশংসিত হতে শুরু করেছেন। ‘খো গয়ে হম কঁহা’, ‘কল মি বে’ ও ‘কন্ট্রোল’-এ তার অভিনয় সাড়া ফেলেছিল।

Advertisement

অনন্যা পান্ডে বলিউড অভিনেত্রী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম