Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

দীর্ঘ বিদেশ সফরে যাচ্ছেন লিজা

Advertisement

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ১৭ মে ২০২৫, ০৬:৩১ পিএম

দীর্ঘ বিদেশ সফরে যাচ্ছেন লিজা

সানিয়া সুলতানা লিজা

Advertisement

জনপ্রিয় সংগীতশিল্পী সানিয়া সুলতানা লিজা। নিয়মিত স্টেজ শোয়ের পাশাপাশি নতুন গানও প্রকাশ করছেন তিনি। অনেকদিন ধরেই বিদেশ ভ্রমনে যেতে পারছিলেন না এ শিল্পী। কারণ হিসাবে জানিয়েছিলেন, মেয়ে ছোট বলেই বিদেশ যাত্রা থেকে বিরত ছিলেন।

তবে এখন মেয়ে বড় হওয়াতে নতুন করে সিদ্ধান্ত নিলেন। এবার তিনি দীর্ঘ সফরে বিদেশে যাচ্ছেন। একাধিক শো-তে অংশ নিতে যাচ্ছেন তিনি ইউরোপ সফরে। জুন-জুলাই মাসে ইউরোপের চারটি দেশে শো করবেন লিজা। এ ট্যুরটির নাম ‘বৈশাখী ফেস্টিভ্যাল উইথ সানিয়া সুলতানা লিজা’। 

শিল্পী জানান, ২২ জুন প্যারিসে, ২৯ জুন বেলজিয়ামে, ৫ জুলাই সুইজারল্যান্ডে ও ১২ জুলাই স্পেনের কনসার্টে গান গাইবেন তিনি। বেলগো বাংলা কালচারাল এসোসিয়েশনের আয়োজনে হচ্ছে এই শো-গুলো। 

লিজা বলেন, ‘ইউরোপ ট্যুরে সকল প্রবাসী ভাইবোনদের পাশে পাবো বলে আশা করছি। অনেকদিন পর লম্বা বিদেশ সফরে যাচ্ছি। আশা করছি, সফল একটি সফর হবে।’ 

এদিকে নতুন কিছু গান নিয়েও কাজ করছেন তিনি।

Advertisement

সানিয়া সুলতানা লিজা

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম