Logo
Logo
×

Advertisement

বিনোদন

কালবৈশাখীর কবলে 'ইত্যাদি', শুটিং শেষ হয় রাত সাড়ে ৩টায়

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০২:২৪ পিএম

কালবৈশাখীর কবলে 'ইত্যাদি', শুটিং শেষ হয় রাত সাড়ে ৩টায়

ছবি: সংগৃহীত

Advertisement

বিনোদন জগতের সবচেয়ে জনপ্রিয় ম্যাগাজিন অনুষ্ঠান 'ইত্যাদি'। বরেণ্য উপস্থাপক হানিফ সংকেতের প্রাণবন্ত উপস্থাপনায় এ জনপ্রিয়তা দেশব্যাপী। শিক্ষা ও তথ্যমূলক ইত্যাদির এবারের পর্ব ধারণ করা হয়েছে ঝিনাইদহে। তবে ইত্যাদির শুটিংয়ে পড়েছে কালবৈশাখী। 

গতকাল শনিবার (১৭ মে) সন্ধ্যা ৬টায় 'ইত্যাদি'র শুটিং শুরু হওয়ার কথা থাকলেও কালবৈশাখীর কারণে পূর্ব নির্ধারিত সময়ে শুটিং করতে পারেনি কর্তৃপক্ষ। কালবৈশাখীর তাণ্ডবে 'ইত্যাদি'র শুটিং শুরু হয় রাত ১২টায়। শেষ হয় রাত সাড়ে ৩টায়। 

জেলার মহেশপুর উপজেলায় অবস্থিত এশিয়া মহাদেশের বৃহত্তম কৃষি খামার দত্তনগর বীজ উৎপাদন খামারে 'ইত্যাদি' ধারণ করা হয়। এরই মধ্যে রং-বেরঙে সাজানো হয় দত্তনগর কৃষি ফার্মের ঐতিহাসিক কুশাডাঙ্গা বটতলা প্রাঙ্গণ।

এবারের ইত্যাদির আয়োজন ঘিরে ঝিনাইদহ জেলাসহ আশপাশের জেলা-উপজেলায় ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়। স্বচক্ষে ইত্যাদি দেখতে অধীর অপেক্ষায় থাকেন স্থানীয়রা। এর মধ্যেই ঝড়ের কবলে পড়ে 'ইত্যাদি'। তাতেও লোকসমাগমে এতটুকু ভাটা পড়েনি।

এদিকে মহেশপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা আক্তার বলেন, ‘ইত্যাদি’ আয়োজনে সর্বাত্মক সহযোগিতা করা হয়েছে। তিনি বলেন, আয়োজনে সার্বিক প্রস্তুতি আগে থেকে সম্পন্ন হলেও বৃষ্টির কারণে নির্ধারিত সময়ে অনুষ্ঠান শুরু করতে পারেনি কর্তৃপক্ষ। পরে আবহাওয়া স্বাভাবিক হলে অনুষ্ঠান শুরু হয়। রাত ১২টা থেকে শুরু করে ৩টার পর শেষ হয়। অনুষ্ঠানে দর্শক সমাগম ভালোই ছিল।

জানা যায়, গ্রামীণ সৌন্দর্য, ইতিহাস আর সংস্কৃতির ছোঁয়া নিয়ে এবারের ইত্যাদি সাজানো হয়েছে। সীমান্তবাসীদের জীবনগাঁথা, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের পৈতৃক ভিটা, এশিয়ার সর্ববৃহৎ বটবৃক্ষ বেথুলি বটগাছ ও জেলায় ছড়িয়ে-ছিটিয়ে থাকা বাঁওড়ের গল্প জায়গা পাচ্ছে ‘ইত্যাদি’র এবারের পর্বে।

Advertisement

ইত্যাদি হানিফ সংকেত

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম