Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

সিনেমা ফ্লপের পর গুরুর শরণাপন্ন শাহরুখ, পরে যা ঘটল

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৮ মে ২০২৫, ০৭:০১ পিএম

সিনেমা ফ্লপের পর গুরুর শরণাপন্ন শাহরুখ, পরে যা ঘটল

ছবি: সংগৃহীত

Advertisement

ঘটনা ২০২৩ সালের। বলিউড বাদশাহ শাহরুখ খানের ‘ডাঙ্কি’ সিনেমা মুক্তি পায়। সিনেমাটি বিশ্বজুড়ে ৪৭০ কোটি টাকার ব্যবসা করে। ফলে একের পর এক তিনটি বক্স অফিস সফলতার পর ফের নিজের ‘সিংহাসন’ ফিরে পান বাদশাহ। এখন বলিউডের নজর তার পরবর্তী সিনেমা ‘কিং’-এর দিকে। অ্যাকশন-থ্রিলার ঘরানার এ সিনেমাতে শাহরুখের সঙ্গে প্রথমবার বড়পর্দায় দেখা যাবে তার কন্যা সুহানা খানকে।

এর আগে ২০১৭ সালে ‘জব হ্যারি মেট সজল’ ও  ২০১৮ সালে ‘জিরো’ এ দুটি সিনেমা পরপর ব্যর্থ হয় বক্স অফিসে। তার পর পর্দার আড়ালেই চলে যান শাহরুখ খান। সরে দাঁড়ান অভিনয় থেকে। করোনাকালের পর মনে করলেন, এবার তার পর্দায় ফেরা উচিত। কিন্তু অতীতের ব্যর্থতা যে বলিউড বাদশাহকে তখনো তাড়া করে বেড়াচ্ছিল। এরপর এক ঘনিষ্ঠ বন্ধু তথা গুরুর শরণাপন্ন হোন, আর এক তুড়িতেই পান সফলতা বলে জানান বাদশাহ। 

পাঁচ বছর পর ‘পাঠান’ আর ‘জওয়ান’-এর মতো ব্লকবাস্টার এ দুটি সিনেমা দিয়েই প্রত্যাবর্তন ঘটে শাহরুখের। সিনেমা দুটি ব্যবসা করে ২০০০ কোটিরও বেশি। কিন্তু এই রূপান্তরের নেপথ্যে রয়েছে তার এক বিশেষ হাত। ঘনিষ্ঠ এক গুরুকে দিয়ে নিজের সিনেমার ভাগ্যবদল করাতে চেয়েছিলেন কিং খান। সে অনুযায়ী এগিয়েও যান। তবে হতাশ হয়ে ফেরেননি, দেখেছেন সফলতার মুখ।

বলিউডে সিনেমার কাজের পাশাপাশি কিছু টোটকা দিতেও জানেন শাহরুখের ঘনিষ্ঠ বন্ধু আনন্দ পণ্ডিত। সম্প্রতি এক সাক্ষাৎকারে আনন্দ বলেন, শাহরুখ নিজের জীবন পরিবর্তনের সন্ধিক্ষণে আমার সঙ্গে যোগাযোগ করেছিলেন। আমরা যখন ঘনিষ্ঠ হই, তখন আমি ওকে শক্তিভিত্তিক এক বিশেষ ধরনের বাস্তুশাস্ত্রর (ঝাড়ফুঁক) বিষয়ে গাইড করতে শুরু করি। আমরা ওর বাড়িতে কিছু শক্তির পরিবর্তন এনেছিলাম এবং আমি খুশি যে সেটি ওর কাজে এসেছে। ও এতটাই বিনয়ী যে, এই প্রসঙ্গে প্রকাশ্যে আমায় কৃতজ্ঞতাও জানিয়েছে।

সেই বক্তব্যের সত্যতা আছে। ২০২৩ সালে আনন্দ পণ্ডিতের ৬০তম জন্মদিনে তোলা এক ভাইরাল ভিডিও, যেখানে শাহরুখ রসিকতা করে বলেন, ও আমার স্পিরিচুয়াল গুরু। যখন কোনো সিনেমা ফ্লপ করে, তখন ওকে ফোন করি ঘরের বাস্তু ঠিক করাতে। ও একটা আয়না সরিয়ে দেয়, আর পরের সিনেমাটা হিট হয়ে যায়।

Advertisement

শাহরুখ গুরু ফ্লপ

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম