Logo
Logo
×

Advertisement

বিনোদন

দর্শকখরায় ভুগছে জয়ার ‘জয়া আর শারমিন’

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ১৯ মে ২০২৫, ১১:০০ এএম

দর্শকখরায় ভুগছে জয়ার ‘জয়া আর শারমিন’

ছবি: সংগৃহীত

Advertisement

গত বছর ডিসেম্বরে মুক্তি পেয়েছিল জয়া আহসান অভিনীত সিনেমা ‘নকশী কাঁথার জমিন’। এটি ব্যবসায়িকভাবে খুব বেশি সাড়া ফেলতে না পারলেও, বরাবরের মতো অভিনয় দিয়ে আলোচনায় ছিলেন এ অভিনেত্রী। এরপর তার অভিনীত আর কোনো সিনেমা দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায়নি। 

অবশেষে ১৬ মে মুক্তি পেয়েছে তার অভিনীত সিনেমা ‘জয়া আর শারমিন’। বলা যায়, দীর্ঘ চার মাস পর ফিরেছেন জয়া আহসান। ঘরবন্দি জীবনের গল্প নিয়ে এ সিনেমাটি নির্মাণ করেছেন পিপলু আর খান। 

নির্মাতা জানান, ২০২০ সালে করোনার সময়ের ঘরবন্দি হয়ে পড়ে মানুষ। বদলে যায় প্রাত্যহিক জীবন। সে সময়ে ঘরবন্দি দুই নারীর গল্প নিয়েই এটি নির্মাণ করা হয়েছে, শুটিংও করা হয়েছে করোনার সময়েই। এতে জয়া নামের চরিত্রেই অভিনয় করেছেন জয়া আহসান। 

তিনি বলেন, ‘করোনাকালীন ঘরবন্দি ছিলাম আমি ও আমার সহকারী শারমিন। বাইরের জগৎ থেকে বিচ্ছিন্ন হয়ে আমরা এক বাসায় দীর্ঘদিন কাটাই। প্রথমদিকে সম্পর্কটা পেশাগত থাকলেও, সময়ের সঙ্গে সঙ্গে সেই পরিধি বাড়তে থাকে। একসঙ্গে রান্না, গল্প করা, পুরোনো স্মৃতিচারণ সবকিছুতেই একে অপরের সঙ্গী হয়ে উঠি। তারপরও এ ঘনিষ্ঠতার মধ্যে ছিল অদৃশ্য এক দেওয়াল। 

অভিনেত্রী জয়ার তারকাখ্যাতি এবং শারমিনের সাধারণ জীবনের ফারাক একটা সময় তাদের সম্পর্ককে জটিল করে তোলে। সম্পর্কের উত্থান-পতনের গল্পই দেখানো হয় এ সিনেমায়। আশা করি সিনেমাটি দর্শকদের ভাবনার খোরাক দেবে।’ 

এতে শারমিন চরিত্রে অভিনয় করেছেন মহসিনা আক্তার। এ ছাড়া একটি বিশেষ চরিত্রে আছেন অভিনেত্রী তানজিম সাইয়ারা তটিনী। তবে সিনেমাটি দিয়ে খুব একটা সুবিধা করতে পারেননি এ অভিনেত্রী। কোনো রকম প্রচারণা ছাড়াই এটি মুক্তি পাওয়ায় প্রেক্ষাগৃহ দর্শকখরায় ভুগছে। এদিকে আসন্ন ঈদে মুক্তি পেতে যাচ্ছে জয়া আহসান অভিনীত আরও দুটি সিনেমা। একটি হলো রায়হান রাফি পরিচালিত ‘তাণ্ডব’। এতে বিশেষ (সাংবাদিক) চরিত্রে থাকছেন জয়া। অন্যটি হচ্ছে ‘উৎসব’। এটি নির্মাণ করেছেন তানিম নূর।

Advertisement

ঢালিউড জয়া আহসান

Advertisement

আরও পড়ুন

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

প্রথম সম্মানী কত পেয়েছিলেন জানালেন মিম

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

পপিকে ফিরে আসার আহ্বান জানালেন সেই গীতিকারের

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

দিয়া মির্জাকে নিয়ে বিতর্কের মাঝে সরব আলিয়ার মা

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম