Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রিনার সঙ্গে বিচ্ছেদের কারণে রানীর সঙ্গে যে অন্যায় করেছিলেন আমির

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২১ মে ২০২৫, ০১:৪০ পিএম

রিনার সঙ্গে বিচ্ছেদের কারণে রানীর সঙ্গে যে অন্যায় করেছিলেন আমির

আমির খান-রানী মুখার্জি। ফাইল ছবি

Advertisement

বলিউড অভিনেতা সাইফ আলি খান ও অভিনেত্রী রানী মুখার্জি অভিনীত সিনেমা ‘হম তুম’ ২১ বছর আগে মুক্তি পেয়েছিল। দীর্ঘদিন সেই সিনেমা পর্দায় উপভোগ করেন দর্শকরা। বিদেশি প্রেক্ষাপট ও রোমান্টিক গান আর নায়ক-নায়িকার খুনসুটি— সব মিলিয়ে বক্স অফিসে খুবই সাড়া ফেলেছিল এ সিনেমা। প্রথম সিনেমাতেই রানী ও সাইফ সফল জুটির তকমা পায়। তারপর একের পর এক সিনেমাতে জুটি বেঁধে কাজ করেন সাইফ ও রানী। 

কিন্তু জানেন কি? রানী মুখার্জির বিপরীতে প্রথমে সাইফের কাজ করার কথা ছিল না। প্রথমে হৃত্বিক রোশনকে ভাবা হয়েছিল নায়কের চরিত্রে। কিন্তু তিনি রাজি হননি কাজ করতে। তারপর কর্ণের চরিত্রে অভিনয়ের জন্য ফোন যায় আমির খানের কাছে। তিনিও কোনো কিছু ভাবার আগেই না করে দেন পরিচালককে।

বলিউডে রানী-আমির জুটি বরাবরই হিট। তাদের ঝুলিতে রয়েছে একগুচ্ছ হিট সিনেমা; সেই সঙ্গে হিট গান। তাই আবারও রানী-আমির জুটিকে ফেরানোর পরিকল্পনা করেছিল প্রযোজক সংস্থা। কিন্তু কেন রানীর বিপরীতে কাজ করতে রাজি হননি মিস্টার পারফেকশনিস্ট? না, সিনেমার কাস্ট বা প্রযোজনা সংস্থা নিয়ে কোনো সমস্যা ছিল না অভিনেতার। সেই সময় ভয়ঙ্কর সময় পার করছিলেন আমির খান। তাই ‘হম তুম’ সিনেমায় অভিনয় না করার সিদ্ধান্ত নিয়েছিলেন তিনি।

ব্যক্তিগতজীবন ঠিক না থাকলে পেশাগতজীবনে তার প্রভাব পড়ে। অনেকেই নিজেদের জীবন দুইভাগে ভাগ করতে পারেন না। তখনই হয় সমস্যা। সেই সময় সাবেক স্ত্রী রিনা দত্তের সঙ্গে সম্পর্কে ছিলেন অভিনেতা। সবাই জানে, সেই সম্পর্ক বেশি দিন স্থায়ী হয়নি। তার পরেই বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত নেন তারা। সেই সময় রিনার সঙ্গে একটি ভয়ঙ্কর খারাপ সময়ের মধ্য দিয়ে যাচ্ছিলেন আমির খান। তাই ‘হম তুম’-এর চিত্রনাট্য শোনার আগেই ‘না’ করে দিয়েছিলেন অভিনেতা। তার পরেই কর্ণ চরিত্রের জন্য সাইফকে বেছে নিয়েছিলেন পরিচালক।

Advertisement

রানী মুখার্জি

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম