‘রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন কাজ হয়ে গেছে’— ঢাকার যানজটে ক্ষুব্ধ পিয়া জান্নাতুল
Advertisement
বিনোদন ডেস্ক
প্রকাশ: ২১ মে ২০২৫, ০৬:৪৬ পিএম
পিয়া জান্নাতুল ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
ঢাকার ভয়াবহ যানজট নিয়ে সোশ্যাল মিডিয়ায় ক্ষোভ প্রকাশ করেছেন মডেল ও অভিনেত্রী পিয়া জান্নাতুল। তিনি জানান, রাজধানীর রাস্তায় চলাচল এখন এতটাই কঠিন হয়ে পড়েছে যে কাজের চেয়ে বেশি কষ্ট হচ্ছে গন্তব্যে পৌঁছাতে।
পিয়া তার ফেসবুক পোস্টে লেখেন, ‘ঢাকায় সবসময়ই ভয়ংকর ট্রাফিক থাকে। একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যাওয়ার জন্য অনেকবার ভাবতে হয়, কারণ রাস্তায় এত জ্যাম যে সময়ের হিসেব রাখা যায় না। কিন্তু এখন তো পরিস্থিতি আরও ভয়াবহ! নানা আন্দোলনের কারণে বেশিরভাগ রাস্তাই বন্ধ।’
তিনি আরও লেখেন, ‘আমার র্যাম্প এখন যেন পুরো ঢাকা শহরের রাস্তাঘাট! রাস্তায় দাঁড়িয়ে থাকাই যেন আমাদের কাজ হয়ে গেছে। গাড়িতে বসে থাকতে থাকতে ঘণ্টার পর ঘণ্টা কেটে যাচ্ছে। আগে তো বাসা থেকে গাড়ি নিয়ে বের হতাম।’
আরও পড়ুন: আবারও বিয়ের পিঁড়িতে বসছেন সিদ্দিকের সাবেক স্ত্রী
বর্তমান পরিস্থিতির চিত্র তুলে ধরে পিয়া বলেন, এখন একটা জায়গায় পৌঁছাতে গেলে প্রথমে গাড়িতে উঠি, তারপর হেঁটে চলি, এরপর রিকশায় উঠি, তারপর আবার কোথাও বাইক নেই, আর শেষমেশ আবার হাঁটি। ঠিকমতো কোথাও পৌঁছানোই যাচ্ছে না, কাজ করবো কীভাবে? কাজের থেকে এখন বড় সংগ্রাম একটা জায়গায় পৌঁছানো! কাজের আগে এত স্ট্রাগল করে যখন পৌঁছাই, তখন কাজটা মন দিয়ে করাটাই কঠিন হয়ে পড়ে।’
২০০৭ সালে মিস বাংলাদেশ খেতাব জয়ের মাধ্যমে আলোচনায় আসা পিয়া জান্নাতুল মডেলিং দিয়ে ক্যারিয়ার শুরু করলেও চলচ্চিত্রে অভিষেক ঘটে ‘চোরাবালি’ সিনেমার মাধ্যমে। পরবর্তীতে তিনি আন্তর্জাতিক র্যাম্প, উপস্থাপনা ও বিজ্ঞাপন জগতে নিজের শক্ত অবস্থান গড়ে তুলেছেন। তবে এমন একজন প্রতিষ্ঠিত তারকাকেও রাজধানীর রাস্তায় ঘণ্টার পর ঘণ্টা আটকে থেকে হতাশা প্রকাশ করতে হচ্ছে, যা ঢাকার যানবাহন ব্যবস্থার অব্যবস্থাপনার একটা বড় উদাহরণ হয়ে উঠেছে।
