গড়পড়তা কাজ করতে চান না অর্ষা
Advertisement
আনন্দনগর প্রতিবেদক
প্রকাশ: ২৩ মে ২০২৫, ০১:৫৮ পিএম
নাজিয়া হক অর্ষা— ছবি: সংগৃহীত
|
ফলো করুন |
|
|---|---|
এক সময় নাটকে নিয়মিত অভিনয় করতেন নাজিয়া হক অর্ষা। পাশাপাশি ওটিটিতেও কাজ করেছেন তিনি। তার অভিনীত একাধিক ওটিটি কনটেন্ট আলোচনায়ও এসেছিল। কিন্তু এরপরও অভিনয়ে এখন নিয়মিত নন।
অর্ষা চান না প্রতিদিন ক্যামেরার সামনে দাঁড়াতে। ভালো গল্প ও চরিত্রের প্রতিই তার মনোযোগ। আর সেজন্য মনের মতো গল্পের জন্য অপেক্ষা করে থাকেন তিনি।
আরও পড়ুন
- কানে ঐশ্বরিয়ার সাজ দেখে অমিতাভের রহস্যময় পোস্ট
- সাবেক পুত্রবধূ সামান্থার সাফল্যে গর্বিত শাশুড়ি অমলা
- ফের নববধূর সাজে অপু বিশ্বাস
অর্ষা বলেন, ‘সব সময়ের মতো ভালো গল্প এবং ভালো চরিত্রের প্রতিই মনোযোগী একজন শিল্পী আমি। গল্পটা যেমন ভালো হওয়া জরুরি, এর পাশাপাশি কেমন চরিত্রে অভিনয় করতে যাচ্ছি, সে বিষয়েও মনোযোগ থাকাটা জরুরি।’
অভিনেত্রী তাই ভালো কিছু গল্পের অপেক্ষা করছেন, ‘এসব কিছু সব সময় আসে না। ভালো কিছুর জন্য অপেক্ষা করতে হয়। সেজন্যই অভিনয়ে নিয়মিত আমাকে দেখা যায় না। আর আমিও চাই না গড়পড়তা কাজ করতে।’
