Logo
Logo
×

Advertisement

বিনোদন

কণার কণ্ঠে নজরুলের গান

Icon

আনন্দনগর প্রতিবেদক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০২:১১ পিএম

কণার কণ্ঠে নজরুলের গান

দিলশাদ নাহার কণা/সংগৃহীত ছবি

Advertisement

আধুনিক গানের শিল্পী দিলশাদ নাহার কণা। এবার তিনি কণ্ঠে তুলেছেন নজরুলের গান। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষ্যে প্রকাশিত হচ্ছে বিশেষ একটি সংগীত অ্যালবাম ‘দ্য নজরুল টেপস-রিফ্লেক্টেড বাই জাহিদ নিরব’।

কবির চারটি গান নতুন সংগীতায়োজনে তুলে ধরা হয়েছে এ অ্যালবামে। আর এতে কণা গেয়েছেন ‘মোর ঘুমঘোরে’ শিরোনামের একটি গান।

২৪ মে রাজধানীতে অনুষ্ঠিত হবে অ্যালবামটির প্রকাশনা অনুষ্ঠান। সেখানে সরাসরি পারফর্ম করবেন শিল্পীরা। নজরুলসংগীতের পাশাপাশি পরিবেশিত হবে তাদের পছন্দের কিছু গানও। 

কণা বলেন, ‘কাজী নজরুল ইসলাম আমাদের সাংস্কৃতিক ঐতিহ্যের জীবন্ত প্রতীক। তার গান নিয়ে কাজ করাটা আনন্দের বিষয়। গানের মূল সুর ঠিক রেখে আধুনিক সংগীতায়োজনে শ্রোতাদের নতুন অভিজ্ঞতা দিতে পারে এ গানগুলো।’

Advertisement

দিলশাদ নাহার কণা কাজী নজরুল ইসলাম জাতীয় কবি

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম