Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

কানে আজ পর্দা ফাটাবে 'আলী', যা বললেন রাজীব

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৩ মে ২০২৫, ০৩:০২ পিএম

কানে আজ পর্দা ফাটাবে 'আলী', যা বললেন রাজীব

ছবি: সংগৃহীত

Advertisement

৭৮তম ‘কান চলচ্চিত্র উৎসব’ শুরু হয়েছে। শেষের পথে উৎসব। গত ১৩ মে থেকে শুরু হওয়া এ উৎসব চলবে আগামীকাল শনিবার (২৪ মে) পর্যন্ত। প্রতিবারের মতো এবারও লালগালিচায় ঢালিউডের কোনো না কোনো তারকা অংশগ্রহণ করে থাকেন। এবার কান চলচ্চিত্র উৎসবে বাংলাদেশ থেকে প্রতিনিধিত্ব করছে স্বল্পদৈর্ঘ্য সিনেমা 'আলী'। সিনেমাটি পরিচালনা করেছেন আদনান আল রাজীব। কানে আজ সিনেমাটির প্রদর্শনী হওয়ার কথা রয়েছে। 

প্রথমবারের মতো কান চলচ্চিত্র উৎসবের স্বল্পদৈর্ঘ্য শাখায় প্রতিযোগিতায় অংশ নিচ্ছে বাংলাদেশের কোনো সিনেমা। কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প বলা হয়েছে—'আলী' সিনেমা উপকূলীয় একটি শহরের গল্প; যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না, সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করেছেন আল আমিন।

গতকাল বৃহস্পতিবার একটি গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে উৎসব থেকে সিনেমা 'আলী' সম্পর্কে পরিচালক বলেন, কানে স্বল্পদৈর্ঘ্য সিনেমাগুলো সব একদিনেই প্রদর্শিত হয়। প্রত্যেক সিনেমাই দুটি করে প্রদর্শনী হয়। 

রাজীব বলেন, মূল প্রদর্শনীর আগে আলীর কারিগরি প্রদর্শনীতে তিনি ছিলেন। সেখানে মনোনয়ন পাওয়া সিনেমাগুলোর কালার, সাউন্ড—সব ঠিক আছে কিনা পরীক্ষা–নিরীক্ষা করা হয়। তিনি বলেন, আমরা তো জানি, কানে দারুণ সব সিনেমা মনোনয়ন পায়। এককথায় শক্তিশালী সব গল্প, নির্মাণ ও উপস্থাপনার সব সিনেমা।

সিনেমার প্রদর্শনীর পূর্বমুহূর্তে আপনার অনুভূতি কেমন—এমন প্রশ্নের উত্তরে রাজীব বলেন, গায়ে কাঁটা দিচ্ছে। দেশ–বিদেশের সিনেমা সমালোচক, পরিচালক, প্রযোজক সিনেমাটি নিয়ে কী বলেন, সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।

এ নির্মাতা বলেন, আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটি অনুভব করতে পারে, সে যে–ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই, কারণ আমি জানি এটা আমার সত্য।

এর আগে গত সপ্তাহে 'আলী'র টিজার প্রকাশ পেয়েছে। সেই সম্পর্কে রাজীব বলেন, 'আলী' বেশ প্রশংসিত হচ্ছে। টিজার প্রকাশের পর আলী ও তার মায়ের প্রসঙ্গে অনেকে কথা বলছেন। তাদের মধ্যে কোনো দ্বন্দ্ব আছে কিনা, সেগুলো নিয়ে অনেকে প্রশ্ন করছেন। এগুলো বেশ উপভোগ করছি।

Advertisement

কান চলচ্চিত্র উৎসব আদনান আল রাজীব

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম