Logo
Logo
×

Advertisement

বিনোদন

এক দিন পেছাল ‘নজরুল কনসার্ট’, জানা গেল কারণ

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৪ মে ২০২৫, ০৬:৩১ পিএম

এক দিন পেছাল ‘নজরুল কনসার্ট’, জানা গেল কারণ

ছবি: সংগৃহীত

Advertisement

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের উদ্দীপনামূলক ১০টি গান নিয়ে তৈরি বিশেষ অ্যালবাম প্রকাশ উপলক্ষে ৩০ মে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ‘নজরুল কনসার্ট’। তবে তা এক দিন পিছিয়ে ৩১ মে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে কবি নজরুল ইনস্টিটিউট।

ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুল ইসলাম শিবলী গণমাধ্যমকে জানান, ‘শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে শ্রদ্ধা জানিয়ে ‘নজরুল কনসার্ট’ এক দিন পেছানো হয়েছে। ৩১ মে বিকাল ৫টায় এটি অনুষ্ঠিত হবে।’

‘নজরুল কনসার্ট’ আয়োজিত হচ্ছে একটি বিশেষ অ্যালবাম প্রকাশ উপলক্ষে, যেখানে থাকছে নজরুলের সংগ্রামী ও প্রেরণাদায়ী ১০টি গান। অ্যালবামটির গানগুলো নতুন করে সংগীতায়োজন করছে দেশের খ্যাতনামা ১০টি ব্যান্ড— ‘সোলস’, ‘দলছুট’, ‘ওয়ারফেজ’, ‘আর্ক’, ‘শিরোনামহীন’, ‘এমএনবি’, ‘রেবেল’, ‘ব্ল্যাক’, ‘এফ মাইনর’ ও ‘ডিফারেন্ট টাচ’।

ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিতব্য এই কনসার্টটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে, অর্থাৎ সবাই বিনামূল্যে উপভোগ করতে পারবেন।

অ্যালবামে যে গানগুলো স্থান পেয়েছে— ‘তোরা সব জয়ধ্বনি কর’, ‘জাগো অনশন-বন্দী’, ‘কারার ঐ লৌহ-কবাট’, ‘এই শিকল-পরা ছল’, ‘দুর্গম গিরি, কান্তার-মরু’, ‘বাজিছে দামামা’, ‘পরদেশী মেঘ’, ‘জয় হোক জয় হোক’, ‘ও ভাই খাঁটি সোনার চেয়ে খাঁটি’ এবং ‘মোরা ঝঞ্ঝার মতো উদ্দাম’।

এই গানগুলো নজরুল ইনস্টিটিউটের ওয়েবসাইট ও সামাজিক যোগাযোগমাধ্যমেও প্রকাশ করা হবে।

Advertisement

নজরুল কনসার্ট জাতীয় কবি কাজী নজরুল ইসলাম

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম