Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

মৌসুমীকে দেখলেই কেন মুখে ভেংচি কাটতেন রেখা?

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৫ মে ২০২৫, ০৩:৫৯ পিএম

মৌসুমীকে দেখলেই কেন মুখে ভেংচি কাটতেন রেখা?

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী রেখা ও মৌসুমী চট্টোপাধ্যায় ছিলেন তাদের সময়ের অন্যতম সেরা অভিনেত্রী। বহু সিনেমায় একসঙ্গে স্ক্রিন শেয়ার করেছেন দুই ডাকসাইটের এ সুন্দরী। তবে সম্প্রতি রেখাকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করে বসলেন অভিনেত্রী মৌসুমী। বর্ষীয়ান এ অভিনেত্রী জানালেন তাকে দেখেই একসময় রেখা নানা রকমের মুখে ভেংচি কাট।

সম্প্রতি ফিল্মফেয়ারের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে মৌসুমী চট্টোপাধ্যায় বলেন, ‘রেখা ভাবতেন বিনোদ মেহরার জীবন আমি বুঝি নিয়ন্ত্রণ করি। কারণ তিনি (রেখা) বিনোদ মেহরার বাড়িতে আসতেন এবং বিনোদের মা আমাকে বলতেন— ইন্দু, বিনোদের আলমারি থেকে খামটা বার কর। স্বাভাবিকভাবেই ওদের এটা পছন্দ হয়নি।

মৌসুমী আরও বলেন, অনেক সময়ই রেখা তাকে দেখলেই মুখ ফিরিয়ে নিত। আমাকে দেখলেই সে নানা রকম মুখে ভেংচি কাটত। যেন পাত্তাই দেয় না। আমি একবার তার কাছে গিয়ে বলেছিলাম— তুমি এটা কীভাবে করলে, আমার সামনে আরেকবার করে দেখাও। পুরো ঘাবড়ে গিয়েছিল। জানি না ওর এখন এটা মনে আছে কিনা।

'প্রেমবন্ধন' সিনেমার সময়কার একটি ঘটনা সম্পর্কে মৌসুমী বলেন, রামানন্দ সাগর শুটিংয়ের সময় তাকে হিল জুতা খুলে ফেলতে বলেছিলেন। তিনি বলেন, রামানন্দ সাগর বলেন— ওর উচ্চতা তো খাটো, সে (রেখা) খালি পায়ে…। আমি তাকে বলেছিলাম— আমি একজন শিক্ষিত ধনী নারী। আমি এভাবেই বড় হয়েছি। আমাকে জুতা খুলতে বলছেন কেন? তুমি ওকে সামলাও। ওকে টুল নিতে বলো।

'দাসী' সিনেমার শুটিং থেকে একটি ঘটনা বর্ণনা করে অভিনেত্রী বলেন, গৌণ (সেকেন্ড লিজ) চরিত্র পাওয়া নিয়ে রেখা খুব বিরক্ত ছিল। দ্বিতীয় নারীর চরিত্রে অভিনয় করতে গিয়ে তার মন খারাপ ছিল। সে রাজ খোসলাকে বলেছিলেন— আমাকে পরিচারিকার ভূমিকা দিন, আমাকে সঞ্জীব কাপুরের স্ত্রী হতে হবে। 

মৌসুমী বলেন, আমার মনে আছে— সাগর এবং অন্যরা হাসছিলেন। রেখা যখন এই অনুরোধ করে, তখন তিনি (রাজ) কিছুটা মাতাল ছিলেন, তাই তিনি রেখাকে বলেছিলেন যে, তাকে পুরো গল্পটি পরিবর্তন করতে হবে।

Advertisement

বলিউড রেখা মৌসুমী চট্টোপাধ্যায়

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম