Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

রাস্তায় একা বেরিয়ে বিপত্তিতে আমির প্রেমিকা গৌরী

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৫, ০১:১৬ পিএম

রাস্তায় একা বেরিয়ে বিপত্তিতে আমির প্রেমিকা গৌরী

ছবি: সংগৃহীত

Advertisement

বলিউডের মিস্টার পারফেকশনিস্ট আমির খানের জীবনে এসেছে নতুন প্রেম। প্রেমিকা গৌরী স্প্র্যাট বেঙ্গালুরু নিবাসী। তার বয়স এখন ৪৬। তিনি এক পুত্রসন্তানের মা। অন্যদিকে আমির কিছু দিন আগেই ৬১ বছরে পা রেখেছেন। দুজনের বয়সের ব্যবধান ১৪ বছর। বর্তমানে মুম্বাইয়ের একটি বাড়িতে এক ছাদের নিচে বসবাস করছেন তারা।

সম্প্রতি বেশ কয়েকবার পাপ্পারাজ্জির ক্যামেরায় একসঙ্গে দেখা গেছে বি-টাউনের নতুন লাভবার্ডদের। কিন্তু এবার আমিরকে ছাড়া একা বেরিয়ে যেন পড়লেন বিপদে! পাপ্পারাজ্জিদের সামনে পড়েছিলেন তিনি। যদিও তা সুকৌশল অবলম্বন করে এড়িয়ে যান তিনি।

জগিং পোশাকে প্রাতর্ভ্রমণে বেরিয়েছিলেন গৌরী। মুখে মৃদু হাসি কানে হেডফোন সোজা হেঁটে চলেছেন তিনি। রাস্তার এক বাঁকে এসে তার মুখোমুখি পাপ্পারাজ্জিরা। দেখামাত্রই মুখ ঘুরিয়ে উল্টো দিকে হাঁটতে শুরু করেন গৌরী। তাতেও থেমে যাননি পাপ্পারাজ্জিরা, তখন আঙুল দেখিয়ে ছবি না তোলার নির্দেশ দেন তিনি। তবে সঙ্গে ছিলেন না মিস্টার পারফেকশনিস্ট অভিনেতা।

এর আগে গত বছর থেকে শুরু হয়েছিল জল্পনা। অবশেষে নিজের জন্মদিনে নতুন প্রেমিকা গৌরী স্প্র্যাটের সঙ্গে পরিচয় করিয়ে দিয়েছিলেন আমির খান। তার পর থেকে কখনো বাড়ির সামনে বা কখনো গাড়িতে ওঠার সময়ে পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়েন আমির গৌরী। সম্পর্কের কথা স্বীকার করার পর সবসময় আমিরের পাশে দেখা গেছে গৌরীকে। যদিও দেখা গেল এবার মুম্বাইয়ের রাস্তায় একা একা হেঁটে বেড়াচ্ছেন আমির-প্রেয়সী। চোখ পড়তেই আলোকচিত্রীরা পিছু নেন তাঁর।

উল্লেখ্য, ২০২১ সালে দ্বিতীয় স্ত্রী কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদ হয় আমির খানে। যৌথভাবে বিচ্ছেদ ঘোষণা করেছিলেন তারা। এরপর আমির খানের নাম জড়িয়েছিল অভিনেত্রী ফাতিমা সানা শেখের সঙ্গে। তবে আমিরের বক্তব্য, আমি এমন একজনকে খুঁজছিলাম, যার মধ্যে আমি শান্তি খুঁজে পাব। যার সঙ্গ আমাকে শান্তি দেবে। তখনই আমার জীবনে গৌরী আসে। অন্যদিকে গৌরী বলেন,  আমি জীবনে একজন দয়ালু ভদ্র মানুষকে চাইছিলাম।

Advertisement

বলিউড আমির খান গৌরী

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম