Logo
Logo
×

Advertisement

বিনোদন

প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে নীরু

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৫:২৬ পিএম

প্রথমবার কেন্দ্রীয় চরিত্রে নীরু

Advertisement

মঞ্চ নাটক দিয়ে ২০০৮ সালে অভিনয় শুরু করেন নিরঞ্জন নীরু। ঢাকায় একটি থিয়েটারে অভিনয় চর্চার পাশাপাশি টিভি নাটকে কাজ শুরু করেন তিনি। পাশাপাশি একাধিক বিজ্ঞাপনেও মডেল হয়েছেন। দীর্ঘ বছর ধরেই নাটকে পার্শ্বচরিত্রে অভিনয় করা নীরু প্রথমবার কেন্দ্রীয়চরিত্রে (নায়ক) অভিনয় করলেন। 

সম্প্রতি তিনি শুটিং শেষ করলেন ‘দুবাই প্রবাসী’ নামে একটি নাটকের। এটি পরিচালনা করেছেন সেলিম। শ্রীমঙ্গলের মনোরম লোকেশনে নাটকটির দৃশ্যধারণ করা হয়। কুরবানী ঈদে এটি প্রচারে আসবে বলে জানান এ অভিনেতা। 

নীরু বলেন, ‘এক যুগের বেশি সময় ধরেই আমি থিয়েটারের সঙ্গে জড়িত। একাধিক বিজ্ঞাপনের পাশাপাশি টিভি নাটক করছি প্রায় দশ বছর ধরে। একক নাটকের পাশাপাশি ধারাবাহিকেও অভিনয় করেছি। তবে এবার প্রথম কেন্দ্রীয় চরিত্রে কাজ কলাম। নিজেকে কেন্দ্রীয় চরিত্রের জন্য তৈরি করতে আমি গত তিন বছর ধরেই কোনো নাটকে আর অভিনয় করিনি। তবে টিভিসি, ওভিসিতে সময় দিয়েছি। এবার নতুন করে নাটকে যাত্রা শুরু করলাম।’

‘দুবাই প্রবাসী’ নাটকে নীরুর বিপরীতে অভিনয় করেছেন পূর্ণিমা বৃষ্টি। এছাড়াও আরও রয়েছেন অদিতি রহমান জিদনি, ফারুক আহমেদ বাপ্পি প্রমুখ।

Advertisement

নিরঞ্জন নীরু নাটক দুবাই প্রবাসী

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম