Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

শাহরুখের ভক্ত কারিনা, পছন্দ নয় সালমানকে

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৭ মে ২০২৫, ০৫:৫৩ পিএম

শাহরুখের ভক্ত কারিনা, পছন্দ নয় সালমানকে

Advertisement

বলিউডের জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর। তিন দশক ধরে শাহরুখ খান, সালমান খান ও আমির আমির খানের সঙ্গে অভিনয় করে বক্স অফিসে উপহার দিয়েছেন একের পর এক হিট ছবি। মুম্বাইয়ে জন্ম নেওয়া এই অভিনেত্রী বলিউডে জনপ্রিয়তার শীর্ষে।

সম্প্রতি এক সাক্ষাৎকারে তিন খানকে নিয়ে মুখ খুলেছেন কারিনা কাপুর। সেই সাক্ষাৎকারে দুই জনের প্রশংসা করলেও সালমান খানকে নিয়ে বেফাঁস মন্তব্য করেছেন অভিনেত্রী। 

উমেশ জীভনানির সঙ্গে কথোপকথনে করিনাকে প্রশ্ন করা হয়, তিন খান সম্পর্কে তার মতামত কী? এই প্রশ্নে অকপট কারিনা বলেন, ‘শাহরুখের সম্পর্কে আমাকে জিজ্ঞেস করবেন না। আমি ওর প্রেমেই পড়ে যাই। আমি যদি তার সম্পর্কে বলতে শুরু করি, তাহলে ঘণ্টার পর ঘণ্টা বলতে পারব। অমিতাভ বচ্চন ও শাহরুখ এই দুই অভিনেতাই আমার খুব প্রিয়। 

আমির খান প্রসঙ্গে অভিনেত্রী বলেন, আমিরও ভালো। হাম হ্যায় রাহি প্যায়ার কে এবং কিউএসকিউটি (কায়ামত সে কায়ামত তক) ছবিতে আমার আমিরকে সত্যিই ভালো লেগেছে। কিন্তু তিন খানদের মধ্যে যদি বাছতে বলেন, তাহলে আমি শাহরুখের ভক্ত।

সালমান খান প্রসঙ্গে কারিনার কাপুর বলেন, আমি মোটেও সালমানের ভক্ত নই। ওকে পছন্দ করি না, খুব খারাপ অভিনেতা। আমি এটা সালমানকে বলিও, সে সবকিছুকেই অতিরঞ্জিত করে তোলে।

কারিনার এমন সাক্ষাৎকারের ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটপাড়ায় হইচই পড়ে গিয়েছে। বিশেষ করে সালমানের ভক্তরা কোনোভাবেই মেনে নিতে পারছেন না অভিনেত্রীর এমন মন্তব্য। 

Advertisement

কারিনা কাপুর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম