Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

১৯ বছর পর গোপন রহস্য ফাঁস করলেন পরিচালক

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৮ মে ২০২৫, ০৮:১৮ পিএম

১৯ বছর পর গোপন রহস্য ফাঁস করলেন পরিচালক

Advertisement

ঘটনা ২০০৫ সালের। মুক্তিপ্রাপ্ত ‘বারসাত’ সিনেমা ব্যবসা সফল হয়। যে সিনেমায় অভিনয় করেছিলেন বলিউড অভিনেতা ববি দেওল, প্রিয়াংকা চোপড়া ও বিপাশা বসু। ত্রিকোণ প্রেমের কাহিনি বক্স অফিসে বেশ সুপার হিটও হয়েছিল। আপনি জানেন কি? এ সিনেমায় ববি নয়, প্রথমে অভিনয় করার কথা ছিল অভিনেতা অক্ষয় কুমারের। শেষ মুহূর্তে তিনি এ সিনেমা থেকে সরে দাঁড়ান। কিন্তু কেন?

সিনেমা মুক্তির প্রায় ১৯ বছর পর এর নেপথ্যে লুকিয়ে থাকা গোপন রহস্য ফাঁস করে দিলেন সিনেমার পরিচালক সুনীল দর্শন। এক সাক্ষাৎকারে সব ঘটনা ফাঁস করে দেন তিনি। সুনীল দর্শন বলেন, এ সিনেমায় ববির অভিনয় করারই কথা ছিল না। প্রথমে অক্ষয়ই অভিনয় করছিলেন। সেখানে এক ‘অদ্ভুত সমস্যা হয়েছিল’।

পরিচালক বলেন, অক্ষয় ও প্রিয়াংকার অভিনয় করার কথা ছিল। পাঁচ দিন শুটিং করার পর অক্ষয় আমায় ফোন করেন একটা মিটিংয়ের জন্য। সেখানেই সমস্যার কথা জানতে পারি। তিনি বলেন, সেই ববিব ম্যানেজারও অনুরোধ করেছিলেন যাতে তিনি অভিনেতাকে নিয়ে একটা ছবি তৈরি করেন। তখন তিনি ববিকে অপেক্ষা করতে বলেছিলেন। দর্শন বলেন, অক্ষয় কোনো গন্ডগোল করে ফেলেছিল, তাই ছবি থেকে বেরিয়ে যায়।

পরিচালক আরও বলেন, সেই সময় অক্ষয়ের সঙ্গে প্রিয়াংকার সম্পর্ককে ঘিরে নানা ধরনের আলোচনা শুরু হয়েছিল। তার পরেই নাকি টুইঙ্কল খান্না বাড়ি ছেড়ে চলে যায়। অভিনেতা হিসাবে সাবধানী হওয়া উচিত ছিল। যখন অক্ষয় জানত ওর স্ত্রী অভিনেত্রী ইন্ডাস্ট্রির অন্দরের সবটাই তার জানা। তবে অক্ষয় প্রিয়াংকাকে কোনোভাবেই দোষ দেননি। সবটাই নিজের ঘাড়ে নিয়েছিলেন। 

সুনীল দর্শন বলেন, আমায় কথাও দিয়েছিল অক্ষয় যে, আমার পরের সিনেমায় অভিনয় করবেন। এরপর তিনি ববির ম্যানেজারকে ফোন করেছিলেন। অভিনেতাকে তিনটি সিনেমার জন্য চুক্তিবদ্ধ করেছিলেন।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম