Logo
Logo
×
   

Advertisement

বিনোদন

বিরাট-অভনীত বিতর্কে যে প্রতিক্রিয়া জানালেন রাকুল প্রীত

Advertisement

Icon

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৭:৫১ পিএম

বিরাট-অভনীত বিতর্কে যে প্রতিক্রিয়া জানালেন রাকুল প্রীত

রাকুল প্রীত সিং (বাম থেকে), বিরাট কোহলি ও অভনীত কৌর। ছবি: সংগৃহীত

Advertisement

ভারতের আলোচিত সেলিব্রিটি দম্পতি আনুশকা শর্মা ও বিরাট কোহলির প্রতি নিজের মুগ্ধতার কথা জানালেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী রাকুল প্রীত সিং। তিনি মন্তব্য করেছেন, আনুশকা-বিরাটের ভালোবাসা ও একে অপরের সঙ্গ দেওয়ার উদাহরণ শুধু তাকে নয়, বরং গোটা জাতিকেই অনুপ্রাণিত করে।

শুভঙ্কর মিশ্রের ইউটিউব চ্যানেলে এক কথোপকথনে রাকুল বলেন, ‘আমি যে দম্পতির দ্বারা সত্যিই অনুপ্রাণিত তারা হলেন আনুশকা শর্মা ও বিরাট কোহলি। আমার মনে হয়, পুরো জাতিই তাদের দ্বারা অনুপ্রাণিত।’

সম্প্রতি বিরাট কোহলির ইনস্টাগ্রাম অ্যাক্টিভিটি ঘিরে যে গুঞ্জন তৈরি হয়েছে তা নিয়েও এ অনুষ্ঠানে মুখ খুলেছেন রাকুল। ভারতের সাবেক এই ক্রিকেট অধিনায়ক অভিনেত্রী অভনীত কৌরের একটি ফ্যানপেজের ছবি ‘লাইক’ করায় শুরু হয় তুমুল আলোচনা-সমালোচনা। এ নিয়ে রাকুল বলেন, বিষয়টিকে অপ্রয়োজনীয় ও তুচ্ছ করে দেখাই উচিত।

অভিনেত্রী বলেন, ‘আমরা এতটাই কর্মহীন যে এটাও আমাদের জানতে হয়- বিরাটের একটা লাইকেই মেয়েটার (অভনীত) ২০ লাখ ফলোয়ার বেড়ে গেছে! এতে কী আসে যায়? দুঃখজনক যে, এটাই সংবাদ হয়।’

রাকুলকে প্রশ্ন করা হয়, বিরাটের এই কাণ্ড কি তার আগের পাবলিক ইমেজের সঙ্গে বেমানান? 

জবাবে রাকুল বলেন, ‘মানুষ সময়ের সঙ্গে বদলায়। এক লাইকের জন্য বিরাট কোহলি বিবৃতি দেবে-এমনটা ভাবার আমরা কে? প্রত্যেকেরই নিজের জীবন আছে। আমাদের ইনস্টাগ্রামের এই বটগুলোর তো কোনো কাজ নেই; কেবল দেখে কে কী পরেছে, কে কোথায় গেছে, কে কী করছে।’

সম্প্রতি অনলাইনে বিরাট কোহলি ও অভিনেত্রী অভনীত কৌরকে ঘিরে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়।  এটি শুরু হয় যখন বিরাট অভনীত কৌরের একটি ফ্যানপেজে পোস্ট করা ছবিতে ‘লাইক’ দেন। মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় রসিকতা শুরু হয়ে যায় এবং আনুশকা শর্মাকেও জড়িয়ে নানা গুজব ছড়ায়।

পরিস্থিতি সামাল দিতে বিরাট কোহলি নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে লিখেছেন, ‘আমি বিষয়টি স্পষ্ট করতে চাই যে, যখন আমি ফিড পরিষ্কার করছিলাম তখন অ্যাপের অ্যালগরিদমের কারণে ভুলবশত একটি ইন্টারঅ্যাকশন রেকর্ড হয়ে থাকতে পারে।’

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম