Logo
Logo
×

Advertisement

বিনোদন

ঈদে নিলয়-হিমির ‘গুড বয় ব্যাড লাক’

Icon

বিনোদন প্রতিবেদন

প্রকাশ: ২৯ মে ২০২৫, ০৯:৩৮ পিএম

ঈদে নিলয়-হিমির ‘গুড বয় ব্যাড লাক’

এস আর মজুমদার, জান্নাতুল সুমাইয়া হিমি ও নিলয় আলমগীর। ছবি সংগৃহীত

Advertisement

ছোট পর্দার জনপ্রিয় মুখ নিলয় আলমগীর ও জান্নাতুল সুমাইয়া হিমি। দুজনেই অভিনয় গুণে দর্শকের হৃদয়ে জায়গা করে নিয়েছেন বহু আগেই। আসন্ন ঈদ উপলক্ষে বেশ ব্যস্ত সময় পার করছেন জনপ্রিয় এই জুটি। 

নাট্যপ্রেমীদের কাছে আলাদা গ্রহণযোগ্যতা থাকা এই দুজন এবার একসঙ্গে আসছেন এস আর মজুমদার পরিচালিত  ‘গুড বয় ব্যাড লাক’ নাটকে। 

ঈদে ভিন্ন স্বাদের গল্পে তাদের রসায়ন দর্শকদের জন্য হতে যাচ্ছে বিশেষ চমক। সমাজ সচেতন ও হাস্যরসাত্মক গল্পে নির্মিত নাটকটির কাহিনি লিখেছেন মুহম্মদ আবু রাজীন। নিলয়-হিমি ছাড়াও নাটকটিতে অভিনয় করেছেন কচি খন্দকার, ইশতিয়াক আহমেদ রুমেলসহ অনেকে।

নাটকে সালাম নামের এক যুবক তার ন্যায়ের জন্য লড়াই করে জড়িয়ে পড়েন নানা বিপাকে। অন্যদিকে ক্ষমতার লোভে যুথির বাবা তাকে জোর করে বিয়ে দিতে চায়। এসব নিয়েই গড়ে উঠেছে নাটকের গল্প।

পরিচালক এস আর মজুমদার বলেন, ‘কমেডির মাধ্যমে সমাজের বাস্তব কিছু দিক যেমন ঘুষ, যৌতুক ও ক্ষমতার অপব্যবহারের বিষয়গুলো তুলে ধরেছি। দর্শককে যেমন বিনোদন দেবে, তেমনি ভাবনার খোরাকও দেবে বলে বিশ্বাস।’

‘গুড বয় ব্যাড লাক’ ঈদে মাছরাঙা টেলিভিশনে প্রচারের পর দেখা যাবে হিয়া মাল্টিমিডিয়ার ইউটিউব চ্যানেলেও।

Advertisement

বাংলা নাটক টিভি নাটক

Advertisement

আরও পড়ুন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

আদনানের প্রথম সিনেমা ‘অপলক’, অভিনয়ে নিশো-মেহজাবীন

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

জামিনের পর ‘অশালীন ভাষায়’ দুই শব্দের পোস্ট পরীমনির

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

পরীমনির বিরুদ্ধে সাংবাদিককে খামচি দেওয়ার অভিযোগ

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

সালমান শাহ হত্যা মামলার তদন্ত প্রতিবেদন পেছাল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম